সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হল৷ ছাত্রদের তুলনায় ভাল ফল করেছে ছাত্রীরা৷ ছাত্রীদের পাসের হার ৮৮.৫৮ শতাংশ৷ অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ৷ সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন দিল্লির মন্টফোর্ড স্কুলের সুকৃতী গুপ্তা৷ ৫০০-র মধ্যে ৪৯৭ পেয়েছেন তিনি৷ রাজ্যভিত্তিক পাসের হারে প্রথমেই রয়েছে কেরল৷ এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,৬৭,৯০০৷
এদিন বেলা ১২টায় ফল প্রকাশের কথা থাকলেও পৌনে এগারোটাতেই ফল ঘোষণা হয়ে যায়৷ ফল জানা যাচ্ছে, cbseresults.nic.in, results.nic.in ও cbse.nic.in ওয়েবসাইটে৷ এ বছর সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল গত পয়লা মার্চ৷ শেষ হয় ২২ এপ্রিল৷ চলতি বছরে সিবিএসই-র নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা কম্পিউটারাইজড ডিজি-লকার থেকে ডিজিটাল মার্কশিট পাবেন৷ তাঁদের ডিজি-লকার ‘ইউজার নেম’ ও ‘পাসওয়ার্ড’ পরীক্ষার্থীর রেজিস্টার করা মোবাইল ফোনে এসএমএস করে দেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু
-
৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের
-
বিশ্বকাপ খেলতে যাওয়া ইরাকি ফুটবলারকে হেনস্তা, মার্কিন মুলুকে ‘জঙ্গি’ সন্দেহে আটক, ৭ ঘণ্টা জেরা!
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?