সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জন্য যিনি প্রাণ দেন তিনিই শহিদ৷ এর জন্য সরকারের কোনও শংসাপত্রের প্রয়োজন নেই৷ এক জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে এই মন্তব্য করল দিল্লি হাইকোর্টের ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও ভি কামেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ৷
জনস্বার্থ এই মামলায় দাবি করা হয়েছি ভারতীয় সেনাবাহিনীর বায়ুসেনা, স্থলবাহিনী ও নৌবাহিনীর মতোই শহিদের তকমা দেওয়া হোক সেই সমস্ত আধাসেনা ও পুলিশ কর্মীদেরও, যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ এর পরিপ্রেক্ষিতেই দুই বিচারপতি বলেন, সেনার তিন বিভাগের কোন নিয়মাবলিতে ‘শহিদ’ শব্দটির উল্লেখ নেই৷
এমনকী প্রতিরক্ষা মন্ত্রকের কোনও আদেশ-নির্দেশেও এই শব্দের উচ্চারণ নেই৷ নেই স্বরাষ্ট্রমন্ত্রকের কোনও নির্দেশিকাতেও৷ দেশের জন্য এবং সমাজের বৃহত্তর স্বার্থের জন্য যাঁরা প্রাণ দেন, তাঁরাই আসল ‘শহিদ’৷ এর জন্য সরকার কোনও অন্য প্রতিষ্ঠানের লিখিত শংসাপত্রের প্রয়োজন নেই৷
সর্বশেষ খবর
-
বাবার মৃত্যুতে শোক নয়, সম্পত্তি হাতানোই মোক্ষ! মৃতদেহ থেকেই আঙুলের ছাপ নিল ত্যাজ্য ছেলে
-
‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার