Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Smriti Irani

ভুয়ো ডিগ্রি সংক্রান্ত মামলা, ফের বিপাকে স্মৃতি

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ মামলাকারী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০১৯, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০১৯, ১৭:০৩

options
link
ভুয়ো ডিগ্রি সংক্রান্ত মামলা, ফের বিপাকে স্মৃতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ ভুয়ো ডিগ্রি মামলায় ফের নতুন করে বিপাকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। এবার এই মামলা সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।

[মাঝ আকাশে উধাও সুখোই জেট, জোর তল্লাশি বায়ুসেনার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী থাকাকালীন স্মৃতি ইরানির বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি সংক্রান্ত এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন আহমেদ খান নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনী হলফনামায় নিজেকে স্নাতক বলে দাবি করলেও, বি কম-এর পড়াশোনা শেষ করেননি স্মৃতি ইরানি। শুধু তাই নয়, ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত বিভিন্ন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ে নির্বাচনী হলফনামায স্মৃতি ইরানি নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নানারকম তথ্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। গত বছর অবশ্য সে মামলাটি খারিজ করে দেয় নিম্ন আদালত। আদালত জানিয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রীকে বিপাকে ফেলতেই অকারণে এই মামলা দায়ের করা হয়েছে।

[কাটাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি]

নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে যান মামলাকারী আহমেদ খান। সেই সূত্রে ফের স্মৃতি ইরানির বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি সংক্রান্ত মামলার যাবতীয় নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। জানা যাচ্ছে, ফের নতুন করে স্মৃতি ইরানি বা অন্য কারও বিরুদ্ধে সমন জারি করা হবে কিনা, মামলার নথি খতিয়ে দেখার পরই তা ঠিক করবে দিল্লি হাই কোর্ট।

[নৌশেরায় পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়ে যোগ্য জবাব দিল ভারত]

এদিকে নির্বাচন কমিশন ও দিল্লি বিশ্ববিদ্যালয় আগেই জানিয়ে দিয়েছে, স্মৃতি ইরানির স্মাতক হওয়ার শংসাপত্র আর খুঁজে বের করা সম্ভব নয়। সেক্ষেত্রে এই মামলার আদৌও নিস্পত্তি করা যাবে কিনা, তা নিয়ে সংশয়ে আইনজীবী মহলের একাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.