সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগে আরও বিপাকে বিজেপির সংখ্যালঘু নেতা তথা বিহারের প্রাক্তন মন্ত্রী শাহানওয়াজ হুসেন (Shahnawaz Hussain)। বিহারের এই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি দিল দিল্লি হাই কোর্ট। মামলাটি খারিজ করার দাবিতে দিল্লি হাই কোর্টে আরজি জানিয়েছিলেন হুসেন। সেই আবেদন খারিজ করে দিল হাই কোর্ট।
শাহানওয়াজের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগটি পুরনো। বছর চারেক আগে অর্থাৎ ২০১৮ সালে প্রথম শাহানওয়াজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি আনেন এক মহিলা। অভিযোগ ছিল বিজেপি (BJP) নেতা ছাত্তারপুরের একটি খামারবাড়িতে ডেকে নিয়ে গিয়ে নেশার সামগ্রী খাইয়ে তাঁকে ধর্ষণ করেন। ওই মহিলার অভিযোগ, তিনি স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ সেই অভিযোগ নেয়নি। বাধ্য হয়ে মহিলা দিল্লির সাকেত আদালতে মামলা দায়ের করেন তিনি। মহিলার আরজি ছিল, আদালত পুলিশকে FIR দায়ের করার নির্দেশ দিক।
[আরও পড়ুন: স্বেচ্ছায় সহবাস করে ধর্ষণের মামলা করা যায় না, যৌন নির্যাতন মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের]
আদালতে পুলিশ জানায়, ওই মহিলার অভিযোগে কোনও সত্যতা মেলেনি। প্রশ্ন ওঠে, এফআইআর দায়ের না করে, মামলার তদন্ত না করে কীভাবে পুলিশ বলে দিল যে মহিলার অভিযোগে সত্যতা নেই। মামলা গড়ায় দিল্লি হাই কোর্ট পর্যন্ত। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট (Delhi High Court) শাহানওয়াজের আরজি খারিজ করে দিয়ে পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে অবশ্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিজেপি নেতা। তাঁর সামাজিক এবং রাজনৈতিক সম্মানের কথা মাথায় রেখে এই মামলার দ্রুত শুনানির আরজি জানান তিনি। কিন্তু সেখানেও তাঁর আরজি খারিজ হয়ে যায়।
[আরও পড়ুন: দেশে ফের দৈনিক আক্রান্ত ১৫ হাজার, কোভিড এখনও বিদায় নেয়নি, ফের সতর্কবার্তা WHO’র]
শাহানওয়াজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ, বিজেপিকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলল। শাহানওয়াজ বিজেপির প্রথম সারির সংখ্যালঘু নেতা। কিছুদিন আগে পর্যন্ত তিনি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। ছিলেন বিহারের জেডিইউ-বিজেপি জোট সরকারের মন্ত্রীও। এবার তাঁকে আদালতে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে হবে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর