সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক নৃশংস ঘটনায় রাজধানীর অমানবিক মুখ যখন ঢাকা থাকছে না, তখন দিল্লির কপালে জুটল আরও এক খারাপ তকমা৷ সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে, মহিলাদের কর্মক্ষেত্র হিসেবে সবথেকে খারাপ জায়গা হল দিল্লি৷ এই তালিকায় একেবারে শীর্ষে আছে সিকিম৷
পরিছন্ন রাজ্য হিসেবেও কিছুদিন আগে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছিল সিকিম৷ সবথেকে নোংরা রাজ্য হিসেবে উঠে এসেছিল ঝাড়খণ্ডের নাম৷ এবার কাজের পরিবেশেও সিকিম যে কতটা স্বচ্ছ তা দেখা গেল৷ সম্প্রতি আমেরিকান সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক ইন্টারন্যাশনাল স্টাডিজের এক সমীক্ষায় উঠে এল এই তথ্য৷ মহিলাদের কাজের নিরাপদ পরিবেশের নিরিখে সিকিমের সংগ্রহ ৪০ পয়েন্ট৷ সেখানে দিল্লি পেয়েছে মোটে ৮.৫৷ অন্যান্য রাজ্যগুলির মধ্যে তালিকায় সবথেকে নিচে আছে রাজধানীই৷
বেশ কয়েকটি নির্ধারকের উপর ভিত্তি করেই করা হয়েছে এই সমীক্ষা৷ রাজ্যে মহিলা কর্মীর সংখ্যা কত এবং বিভিন্ন সেক্টরে তাদের কাজ করার ক্ষেত্রে সময়ের কোনও বাধানিষেধ আছে কি না, তা বিবেচ্য হয়েছে৷ অর্থাৎ দিন বা রাত – যে কোনও সময়ে মহিলাদের কর্মক্ষেত্রে কোনও অসুবিধায় পড়তে হয় কি না, তাই-ই দেখা হয়েছে৷ পাশাপাশি দেখা হয়েছে মহিলাদের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হেনস্তা বা যৌন হেনস্তার অভিযোগের ক্ষেত্রে কত দ্রুত কার্যকর হয়েছে বিচারব্যবস্থা৷ মহিলা উদ্যোগপতিদের ক্ষেত্রে রাজ্য প্রশাসন কতটা সুযোগ সুবিধা দিচ্ছে তাও বিচার্য ছিল৷ এই প্যারামিটারের উপর ভিত্তি করেই সমীক্ষা চালিয়ে দেখা যায় দিল্লিতে প্রায় সবগুলিরই অবস্থা করুণ৷ বিচারব্যবস্থার শ্লথ কার্যকর হওয়া থেকে মহিলাদের কাজের সময়ে সীমাবদ্ধতা-ইত্যাদি বিষয়ে বেহাল দশার কারণেই পিছিয়ে পড়তে হয়েছে দিল্লিকে৷
সর্বশেষ খবর
-
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’: কেন বন্যপ্রাণের সঙ্গে মানুষের ‘বিরোধিতা’র সম্পর্ক দরকার হল?
-
রক্ষকই ভক্ষক! চেতলায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা ‘চুরি’, গ্রেপ্তার ব্রাঞ্চ ম্যানেজার
-
এই মূর্তির জন্যই হয় বঙ্গ-কলিঙ্গ যুদ্ধ! প্রতাপাদিত্যর যুদ্ধজয়ের রাধাকৃষ্ণ নবান্ন হেফাজতে
-
‘দুর্বল’ সিআইএসএফের বিরুদ্ধে ধারাবাহিকতাই লক্ষ্য মোহনবাগানের, খেলবেন মিগুয়েল-জেমি?
-
বউদিকে বউ সাজিয়ে ৩ লাখ লোন! ঋণদাতা সংস্থা কিস্তি আদায়ে যেতেই ‘কীর্তি’ ফাঁস, তারপর…