সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে ইস্তফা দিলেন নাজিব জঙ৷ ইতিমধ্যেই তিনি কেন্দ্রের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে খবর৷ তিনি ফের আবার তাঁর পছন্দের শিক্ষার জগতেই ফিরতে চান বলে জানিয়েছেন৷
প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর সঙ্গে জঙের বিবাদ ক্রমাগত বেড়েই চলেছিল৷ তবে এক্ষেত্রে নাজিব জঙের পদত্যাগের বিষয়টি আকস্মিকভাবেই সামনে এল৷ যদিও তাঁর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, তিনি বেশ কয়েকমাস ধরেই পদত্যাগের কথা ভাবছিলেন৷ যদিও তাঁর পদত্যাগপত্রে দিল্লির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন নাজিব জঙ৷ ধন্যবাদ জানিয়েছেন কেজরিওয়ালকেও৷
সর্বশেষ খবর
-
রক্ষকই ভক্ষক! চেতলায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা ‘চুরি’, গ্রেপ্তার ব্রাঞ্চ ম্যানেজার
-
এই মূর্তির জন্যই হয় বঙ্গ-কলিঙ্গ যুদ্ধ! প্রতাপাদিত্যর যুদ্ধজয়ের রাধাকৃষ্ণ নবান্ন হেফাজতে
-
‘দুর্বল’ সিআইএসএফের বিরুদ্ধে ধারাবাহিকতাই লক্ষ্য মোহনবাগানের, খেলবেন মিগুয়েল-জেমি?
-
বউদিকে বউ সাজিয়ে ৩ লাখ লোন! ঋণদাতা সংস্থা কিস্তি আদায়ে যেতেই ‘কীর্তি’ ফাঁস, তারপর…
-
উত্তরপ্রদেশের গঙ্গায় মাছের রাজা! কয়েক দশক পর গাজিপুরে ইলিশ দর্শনে উচ্ছ্বসিত মৎস্যবিজ্ঞানীরা