এ যেন রক্ষকই ভক্ষক! বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ (Fraud Case)। তদন্তে নেমে কলকাতা পুলিশ উত্তরপ্রদেশের বালিয়ার আনন্দনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে এনে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
ধৃত ব্যাঙ্ক আধিকারিক মমতা কুমারী। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি চেতলার ওই বেসরকারি ব্যাঙ্কের শাখার ডেপুটি ম্যানেজার পদে ছিলেন। অভিযোগ, এক গ্রাহকের কাছ থেকে ক্রেডিট কার্ড হাতিয়ে নেন। তা ব্যবহার করে ১ লক্ষ টাকা কেনাকাটি করেন। তাছাড়া তার অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয় বলেও অভিযোগ। মোট ওই ব্যক্তি ৭ লক্ষ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন বলেই অভিযোগ।
আরও পড়ুন:
ওই ব্যক্তি চেতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, নিজের পদমর্যাদা ও ক্ষমতার অপব্যবহার করে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে এক গ্রাহকের গোপনীয় তথ্য হাতিয়ে নিয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারেন এই ঘটনায় জড়িয়ে রয়েছেন মমতা কুমারী। পুলিশ জানতে পারে তিনি উত্তরপ্রদেশে আত্মগোপন করে রয়েছেন। কলকাতা পুলিশের একটি দল উত্তরপ্রদেশের বালিয়ার আনন্দনগরে পৌঁছয়। সেখান থেকে অভিযুক্ত ব্রাঞ্চ ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও নানা তথ্য সামনে আসবে বলেই আশা তদন্তকারীদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সন্তানের জন্য এক মায়ের একাকী লড়াই, কতটা জমল পরিণীতির ‘শ্যক : ট্রাস্ট নো ওয়ান’?
-
প্রশ্ন করবে জেন জি, উত্তর দেবেন মুখ্যমন্ত্রী! এবার নতুন প্রজন্মের সঙ্গে চা চক্রে বসবেন শুভেন্দু
-
শিল্ডে নর্থইস্টের বিরুদ্ধে শুরু থেকে ৬ বিদেশি খেলাবে মোহনবাগান, কেমন হবে প্রথম একাদশ?
-
বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগ! এনআইএর জালে মসজিদের ইমাম
-
জন্মের আগেই মাধ্যমিক! কংগ্রেসের মামলা খারিজ হাই কোর্টে, স্বস্তি হাসিরানি রথের