Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Delhi

Delhi Murder: খুনের আগে বাগদানের অনুষ্ঠানে ফূর্তি সাহিলের, ফিরে লিভ ইন পার্টনারকে হত্যা

বিয়ের আগে প্রেমিকাকে নিয়ে হিমাচল বেড়াতে যাওয়ার প্ল্যানও করেছিল সাহিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১০:১০

options
link
Delhi Murder: খুনের আগে বাগদানের অনুষ্ঠানে ফূর্তি সাহিলের, ফিরে লিভ ইন পার্টনারকে হত্যা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ ইন পার্টনারকে খুনের আগে বাগদান সেরেছিল দিল্লির সাহিল গেহলট। বাগদানের অনুষ্ঠানে বন্ধুবান্ধবের সঙ্গে নাচানাচি করেছিল সে। বাড়ি ফিরে লিভ ইন পার্টনার নিকি যাদবকে নিয়ে হিমাচলে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করেছিল সে। বেড়াতে যাওয়ার জন্য় বাসও ধরতে বেরিয়েছিল তারা। বাস ধরার আগেই সঙ্গিনীকে গলায় ফাঁস দিয়ে খুন করে সাহিল। দেহ লুকিয়ে ফেলে নিজের ধাবার ফ্রিজে। পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে নিয়েছে সাহিল।

১৪ ফেব্রুয়ারি দক্ষিণ পশ্চিম দিল্লির এক ধাবা থেকে নিকি যাদবের দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগে সাহিলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুলিশ জানিয়েছে, পরিবারের চাপে অন্য় এক মহিলাকে বিয়ে করতে রাজি হয়েছিল সাহিল। বিয়ের নিকির সঙ্গে উত্তম নগরে লিভ ইন করত সাহিল। বিয়ের ১৫ দিন আগে সেই বাড়ি ছেড়ে চলে আসে। ৯ ফেব্রুয়ারি বাগদান সেরে সেই বাড়িতেই ফিরে গিয়েছিল সাহিল। পুলিশি জেরায় তার দাবি, প্রেমিকাকে ছেড়ে বিয়ে করবে কি না, সে বিষয়ে মনস্থির করতে পারছিল না। তাই সেদিন রাতে ফের নিকির কাছে গিয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রনজি ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সৌরাষ্ট্রর, চার উইকেট হারিয়ে প্রবল চাপে বাংলা]

সাহিলের বিয়ের আগে শেষবার প্রেমিকের সঙ্গে বেড়াতে যেতে চেয়েছিল নিকি। গোয়ায় টিকিট সমস্যা হওয়ায় হিমাচলে বেড়াতে যাওয়ার বিষয়ে মনস্থির করে দুজনে। বাসস্ট্যান্ডে যাওয়ার পথে দুজনের মধ্যে বচসা হয়। সাহিলের বিয়ের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অখুশি ছিলেন নিকি। সে কথা জানাতেই দুজনের মধ্য়ে বাকবিতণ্ড শুরু হয়। শেষপর্যন্ত লিভ ইন পার্টনারকে শ্বাসরোধ খুন করে ধাবার ফ্রিজে দেহ ভরে রেখে দেয়। তারপর বিয়ের পিঁড়িতে বসে সাহিল। যদিও জেরায় উঠে আসা তথ্য আরও যাচাই করে দেখছে পুলিশ। তাদের ধারনা, বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে খুনের ছক ছিল সাহিলের। 

[আরও পড়ুন: ১২ বছর খাঁচাবন্দি, তবুও অন্তঃসত্ত্বা স্ত্রী গিবন! কোন পথে সঙ্গম জেনে তাজ্জব চিড়িয়াখানা কর্তৃপক্ষ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.