সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার ব্যর্থ হওয়ার পর ফের দিল্লিতে ‘অপারেশন লোটাস ২.০’ চালাচ্ছে বিজেপি (BJP)। এমনই গুরুতর অভিযোগ করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আর এর পরই শনিবার এই সংক্রান্ত তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে তাঁকে নোটিস পাঠাল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবারও মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে তাঁকে ও ক্যাবিনেট মন্ত্রী আতিশিকে নোটিস দিতে চেয়েছিল পুলিশ। কিন্তু তাঁরা তা গ্রহণ করেননি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, তারা ওই নোটিস নিতে রাজি। কিন্তু পুলিশ (Delhi Police) কোনও নোটিস তাদের কাছে দেয়নি। পাশাপাশি সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিল। যার উল্লেখ করে, পুলিশকে কাঠগড়ায় তুলছে কেজরিওয়ালের দপ্তর। তাদের দাবি, পুলিশের উদ্দেশ্য আপকে কলঙ্কিত করা। এদিকে সূত্রের আরও দাবি, ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, তারা ওই নোটিস সরাসরি মুখ্যমন্ত্রীকেই দেবে।
[আরও পড়ুন: মালদ্বীপ থেকে সেনা সরাবে ভারত! দ্বীপরাষ্ট্রের দাবিতে জোর জল্পনা, কী জানাল নয়াদিল্লি?]
গত সপ্তাহে এই বিতর্কের সূত্রপাত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, বিজেপি ৭ জন আপ বিধায়ককে ২৫ কোটি টাকার ‘লোভ’ দেখাচ্ছে। উদ্দেশ্য, কেজরিওয়ালর সরকারকে ফেলে দেওয়া। একই অভিযোগ করেন আতিশিও। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। পাশাপাশি তারা দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে এই বিষয়টি নিয়ে তদন্ত করতে।
[আরও পড়ুন: কানাডায় নিজ্জর ঘনিষ্ঠের বাড়িতে প্রাণঘাতী হামলা! ভারতের দিকে অভিযোগের আঙুল খলিস্তানিদের]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!