সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করার অভিযোগে দিল্লির সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জাফারুল ইসলাম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। স্পেশ্যাল সেল তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করেছে। যুগ্ম নগরপাল নীরজ ঠাকুর জানিয়েছেন, ১২৪এ এবং ১৫৩এ ধারায় মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার একটি টুইট করেছিলেন জাফারুল। অভিযোগ, সেই টুইটটি উসকানিমূলক ছিল। করোনা আবহে সংকটের মুহূর্তে তাঁর টুইট অত্যন্ত সংবেদনশীল ছিল বলে মত পুলিশের। পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান। স্বীকার করেছিলেন, তাঁর টুইটটি অসংবেদনশীল এবং সময়োপযোগী নয়। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না। জানা গিয়েছে, দিল্লি নিবাসী এক ব্যক্তি জাফারুলের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট করার অভিযোগ দায়ের করেন। এরপর দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা ও স্পেশ্যাল সেল মামলা রুজু করে।
[আরও পড়ুন: ‘মুসলিম বিরোধী কার্যকলাপ চললে প্রতিক্রিয়া আসবেই’, মোদিকে হুঁশিয়ারি শশী থারুরের]
কী এমন পোস্ট করেছিলেন জাফারুল? গত ২৮ এপ্রিল দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তাঁর টুইটার হ্যান্ডেল ও ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেই পোস্টে একজন পলাতক অপরাধীর প্রশংসা করেন জাফারুল। সেই অপরাধীর বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করেছে। ইউপিএ আইনেও অভিযুক্ত সেই ব্যক্তি। কিন্তু এরপরই শোরগোল পড়ে যায় জাফারুলের পোস্ট নিয়ে। রাজনৈতিক মহলে তুমুল সমালোচিত হন তিনি। পরে ক্ষমা চেয়েও নেন তিনি। কিন্তু পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
[আরও পড়ুন: সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় বন্দুকবাজ মহম্মদ শাহরুখের নামে চার্জশিট দিল্লি পুলিশের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে