সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হতাশার শিকার এক পড়ুয়া৷ পরীক্ষায় সাফল্য না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিল ১৯ বছরের তরুণ৷ সোমবার প্রকাশিত হয় সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা অর্থৎ নিট-এর ফলাফল৷ পরীক্ষায় পাশ করতে না পারায় ফলপ্রকাশের কয়েক ঘণ্টা পরই নিজের বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দিলেন পরীক্ষার্থী৷ দিল্লির দ্বারকা সেক্টর ১২-এর ঘটনা৷
[লাদেনের সঙ্গে বিরোধীদের তুলনা টেনে বিতর্কে মন্ত্রী গিরিরাজ]
পুলিশ সুত্রের খবর সোমবার বিকেলে দিল্লির বহুতল আবাসনে নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ দেন ওই পরীক্ষার্থী৷ আট তলা থেকে ঝাঁপ দেওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রণব মেহান্দিরাতা নামে ওই তরুণের৷ বিল্ডিংয়ের নিচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় প্রণবের দেহ৷ মনে করা হচ্ছে, ঝাঁপ দেওয়ার আগে গলায় ফাঁস লাগিয়েও আত্মহত্যার চেষ্টা করছিল প্রণব৷ কারণ তাঁর বিছানার ওপর ফাঁস লাগানো অবস্থায় একটি ওড়না পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশের ধারণা, মৃত্যু নিশ্চিত করতেই শেষ মুহূর্তে গলায় ফাঁস দেওয়ার পরিকল্পনা ছেড়ে আট তলা থেকে ঝাঁপ দেওয়া সিদ্ধান্ত নেন প্রণব৷
#Delhi: A 19-year-old NEET aspirant allegedly committed suicide by jumping from the 8th floor of a building in Dwarka Sector-12, hours after the results were announced on Monday. A suicide note was found in his room which mentioned that he lied about the results to his parents.
— ANI (@ANI) 5 June 2018
[হারিয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি, তদন্তের আশ্বাস প্রশাসনের]
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পাশ করার পর আলাদা করে নিট-এর প্রস্তুতি শুরু করেছিলেন প্রণব৷ কিন্তু পরপর দু’বার চেষ্টা করেও ব্যর্থ হন৷ যার ফলে হতাশার জেরেই চরম সিদ্ধান্ত নেন প্রণব৷ তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে৷ যাতে বলা হয়েছে, নিট-এর ফল নিয়ে বাবা-মা কে মিথ্যে বলেছেন তিনি৷ আরও তথ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ প্রণবের আত্মহ্ত্যার পিছনে কারও প্ররোচনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷একই ধরণের একটি ঘটনার খবর মিলছে তিরবনন্তপুরমেও৷ নিটে পাশ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ১৭ বছরের এক ছাত্রী৷
17-year-old girl allegedly committed suicide by consuming poison in Tiruvannamalai. Parents allege she took the step because she failed NEET exams. Body sent for postmortem #TamilNadu pic.twitter.com/173LSFCdJD
— ANI (@ANI) 5 June 2018
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার