সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেবেছিলেন এমন স্থানে তিনি সুরক্ষিত৷ কিন্তু তাঁর ধারণা ভুল প্রমাণতি হল৷ আশ্রমের মতো জায়গায় ধর্ষণের শিকার হতে হল এক মহিলাকে৷ আর ধর্ষণের অভিযোগ উঠল সেই আশ্রমেরই প্রধানের বিরুদ্ধে৷
গত ২৮ জুলাই দিল্লি থেকে স্বামীর সঙ্গে বৃন্দাবনের বিপিন মহারাজ গুরুর রাসবিহারী ট্রাস্ট চ্যারিটেবল আশ্রমে গিয়েছিলেন ওই মহিলা৷ উদ্দেশ্য ছিল, আশ্রম প্রধানের সঙ্গে দেখা করা৷ কিন্তু আশ্রমে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল তাঁর৷ নির্যাতিতার বয়ান অনুযায়ী, আশ্রম প্রধান তাঁর স্বামীকে কিছু কাগজপত্র কিনে আনার ছুতোয় বাজারে পাঠিয়ে দেন৷ আর সেই সুযোগেই মহিলাকে ধর্ষণ করা হয়৷ এমনকী ওই মহিলাকে হুমকিও দেওয়া হয় যাতে তিনি এই ঘটনা স্বামীকে না জানান৷ আতঙ্কিত এবং অসহায় ওই মহিলা তখনই স্বামীকে কিছুই জানাতে পারেননি৷ পরে দিল্লি ফিরে সব কথা খুলে বলেন৷
তারপর দিল্লির এক থানায় আশ্রম প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ সেই অভিযোগ বৃন্দাবন পুলিশের কাছেও পাঠানো হয়৷ শুক্রবার ধর্ষিতার বয়ান রেকর্ড করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা