সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুটার নিয়ে দাঁড়িয়ে থাকার সময় পিছনের গাড়িকে এগিয়ে যাওয়ার জায়গা করে দেননি। নিজের জীবন দিয়ে সেই ‘অপরাধে’র শাস্তি পেলেন এক ডেলিভারি ম্যান। পিটিয়ে খুন করা হল তাঁকে! মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল রাজধানী দিল্লি (New Delhi)।
ঘটনা গত শনিবার রাতের। পুলিশ জানিয়েছে, ৩৯ বছর বয়সি ডেলিভারি ম্য়ানের নাম পঙ্কজ ঠাকুর। একটি দোকানের পণ্যসামগ্রী ডেলিভারির কাজ করতেন তিনি। শনিবার রাতে তেমনই জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রঞ্জিত নগর মেন মার্কেটের কাছে ঘটনে ভয়ংকর ঘটনা। অভিযোগ, ১৯ বছরের মণীশ কুমার এবং ২০ বছরের লালচাঁদ গাড়ি নিয়ে ওই এলাকার সরু গলি দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই গলির মধ্যে স্কুটার নিয়ে দাঁড়িয়ে ছিলেন পঙ্কজ। তাঁরা প্রথমে পঙ্ককে সরে যেতে বলেন। তা থেকেই তিনজনের মধ্যে শুরু হয়ে যায় বচসা।
[আরও পড়ুন: স্তনবৃন্তে তাক করা বন্দুক, উরফির নয়া কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া]
এরপর গাড়ি থেকে বেরিয়ে এসে পঙ্কজের স্কুটার লাথি মেরে ফেলে দেন মণীশ ও লালচাঁদ। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতিতে জড়ান তাঁরা। দু’জনের হাতে মার খেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পঙ্কজ। তাঁকে অচেতন দেখে ভয়ে সেখান থেকে চম্পট দেন দু’জনই। এরপর স্থানীয়রা পঙ্কজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। মণীশ ও লালচাঁদকে গ্রেপ্তার করা হয়েছে।
গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই অভিযুক্তদের গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
[আরও পড়ুন: ডাইনি অপবাদে ৩ বছর ঘরছাড়া! বাড়ি ফিরতে মহকুমাশাসকের দপ্তরে অবস্থানে আদিবাসী পরিবার]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত