Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬

আলিগড় বিশ্ববিদ্যালয়ে মন্দির তৈরির দাবি বিজেপি বিধায়কের নাতির

বিশ্ববিদ্যালয় চত্বরে অনেকগুলি মসজিদ থাকলেও কোনও মন্দির নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৮, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৮, ১৭:০৩

options
link
আলিগড় বিশ্ববিদ্যালয়ে মন্দির তৈরির দাবি বিজেপি বিধায়কের নাতির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে এবার মন্দির নির্মাণের দাবি উঠল। দাবি তুললেন অজয় সিং নামে বিশ্ববিদ্যালয়েরই এক আইনের ছাত্র। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে একটি সরস্বতী মন্দির বানাতে হবে। এই মর্মে উপাচার্যের কাছে একটি চিঠিও লিখেছেন তিনি। ঘটনাচক্রে এই অজয় সিং আলিগড়ের বিজেপি বিধায়ক দলবীর সিংয়ের নাতি। ওই পড়ুয়ার দাবিকে সমর্থন করেছেন জাতীয় সংখ্যালঘু শিক্ষা তত্ত্বাবধায়ক কমিটির সদস্য ডঃ মানবেন্দ্র প্রতাপ সিংও।

প্রথম দাবি অজয় সিং জানালেও সেই দাবিকে জোরাল করেছে মানবেন্দ্র প্রতাপ সিংয়ের যুক্তিই। তিনি বলছেন, “আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ৬ হাজারেরও বেশি হিন্দু ছাত্র রয়েছে। কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে একটিও মন্দির নেই। অন্যদিকে, প্রায় প্রতিটি হস্টেলেই মসজিদ রয়েছে। এটা কোন দেশের ধর্মনিরপেক্ষতা?” মন্দির তৈরির দাবিকে জোরাল করতে তিনি আরও বলেন, ” আরব দেশগুলির মতো ১০০ শতাংশ মুসলিম জনসংখ্যার দেশেও মন্দির নির্মাণ হয়। তাহলে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মন্দির তৈরি হতে বাধা কোথায়। আমি এই প্রশ্নটা সব ধর্মনিরপেক্ষ মানুষকেই করতে চাই। কংগ্রেসকেও এই প্রশ্নটা করতে চাই। আপনারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তাহলে এতদিন পর্যন্ত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কোনও মন্দির তৈরির কথা আপনাদের মাথায় এল না কেন? বিশ্ববিদ্যালয়টি যে ধর্মনিরপেক্ষ তা তখনই প্রমাণিত হবে যখন মন্দির, মসজিদ এবং গুরুদ্বার পাশাপাশি থাকবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্রকাশ্যে আইএসের প্রচার, শ্রীনগরের মসজিদে উড়ল পতাকা]

যদিও, অজয় সিং এবং মানবেন্দ্র প্রতাপ সিংদের এই দাবি খারিজ করে দিচ্ছেন এএমইউ ছাত্র সংসদের প্রাক্তন প্রেসিডেন্ট ফয়জল হাসান। তিনি বলছেন, “সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোনও জাতীয় বিশ্ববিদ্যালয় চত্বরে মন্দির তৈরি সম্ভব নয়। তবে, আগে থেকে কোনও মন্দির বা মসজিদ যদি কোনও বিশ্ববিদ্যালয়ে থাকে তাও ধ্বংস করা যাবে।” উল্লেখ্য, ২০১৫ সালে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছিল, কোনও কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে কোনও ধর্মীয় স্থান নির্মাণ করা যাবে না। আবার পূরনো যে ধর্মীয় স্থানগুলি রয়েছে তাও ধ্বংস করা যাবে না। তবে, সেসবের তোয়াক্কা না করে আপাতত এএমইউতে মন্দির নির্মাণের দাবি নিয়ে আন্দোলনের পরিকল্পনা করছেন অজয় সিংরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.