Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ক্ষণিকের অসুবিধা হলেও দীর্ঘমেয়াদী লাভ পাবেন মানুষ

নোট বাতিল প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী-

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১৪:২৯

options
link
ক্ষণিকের অসুবিধা হলেও দীর্ঘমেয়াদী লাভ পাবেন মানুষ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন অল্প কষ্ট সহ্য করলে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী লাভ হবে সাধারণ মানুষেরই৷ নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার প্রসঙ্গে শনিবার এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “স্বল্পমেয়াদী রাজনৈতিক ফায়দার কথা না ভেবে, দেশের স্বচ্ছ ও উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে প্রয়োজনে আরও সিদ্ধান্ত নেবে কেন্দ্র৷”

মোদি এদিন আরও বলেন, “নয়া শিল্পোদ্যোক্তাদের আরও সুবিধা দেবে কেন্দ্র৷ আরও অনেক দূর যেতে হবে আমাদের৷” কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে গত তিন বছরে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

দেখুন LIVE ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.