সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত ঐতিহাসিক৷ এতে সারা দেশে লেনদেন নতুন মাত্রা পেয়েছে৷ মঙ্গলবার সংসদে অধিবেশনের শুরুতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এমনকি সংসদে নোট বাতিল নিয়ে আলোচনায় সরকার অংশগ্রহণের জন্যও তৈরি বলে জানান জেটলি৷ তিনি সাফ জানিয়ে দেন, নোট বদলের সিদ্ধান্ত থেকে পিছু হটার কোনও কারণই দেখেন না তিনি৷ নোট বাতিলের সিদ্ধান্তের কারণে দেশের আমজনতার সুবিধাই হয়েছে বলে দাবি করেন তিনি৷ জেটলির দাবি, অন্যান্য দলগুলির বোঝা উচিত এই সিদ্ধান্ত দেশের দারিদ্রসীমার নিচের মানুষকে দীর্ঘকালীন ক্ষেত্রে সুবিধা দেবে৷
বিরোধীদের কিছুটা তোপ দেগে এদিন জেটলি বলেন, অনেকে আবার বলছে এই সিদ্ধান্ত বিজেপির দলীয় সিদ্ধান্ত, অর্থমন্ত্রীও নাকি এই বিষয়ে অবগত ছিলেন না৷
সর্বশেষ খবর
-
গান নিয়ে তুমুল চর্চার মাঝে কৌস্তভ এবার অভিনেতা! মুচকি হেসে বললেন…
-
জুতো পরে ভোগ রান্না, ধর্মীয় ভাবাবেগে আঘাত! ‘ধর্ম বিরোধী’ কটাক্ষ সাংসদ-অভিনেত্রী কঙ্গনাকে
-
‘অলস, অপদার্থ’, সরকারি আধিকারিকদের তুলোধোনা কঙ্গনার, মেজাজ হারানোর ভিডিও ভাইরাল
-
ধীর গতিতে পেরলো বন্দে ভারত, প্রায় ৩ দিন পর ছন্দে ফিরছে নিউ ফরাক্কা
-
‘ও কীসের ভাইস ক্যাপ্টেন?’, তিলকের স্লেজিংয়ের পরেই আউট বৈভব! দলীপ ফাইনালে ‘ধুন্ধুমার’