সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ায় কোনও রাজনৈতিক দলকে ছাড় নয়, স্পষ্ট জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে চালু হওয়া নয়া ‘ট্যাক্সেশন ল’ মোতাবেক যে কোনও রাজনৈতিক দলকেই তাদের অডিট অ্যাকাউন্ট রিপোর্ট, আয়-ব্যয়ের খতিয়ান ও ব্যালেন্স শিট দেখাতে হবে বলে জানিয়েছেন জেটলি৷
পাশাপাশি, তিনি এ কথাও জানিয়েছেন, কোনও রাজনৈতিক দল ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোটে অনুদান গ্রহণ করতে পারবে না, কারণ ওই নোট ভারত সরকার বাতিল বলে ঘোষণা করেছে৷ কোনও দল ওই কাজ করলে আইন অমান্যের আওতায় পড়বে বলেও সতর্ক করে দিয়েছেন অর্থমন্ত্রী৷ জেটলি জানিয়েছেন, সাধারণ মানুষ যেভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট ব্যাঙ্কে জমা দিতে পারবেন, রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেও সেই একই নিয়ম লাগু থাকবে৷ টাকা জমা দেওয়ার সময় কোনও অনিয়ম দেখলে দলগুলিকে আয়ের ব্যাখ্যা দিতে হবে৷ কোনও সংরক্ষণ নয়, রাজনৈতিক দলের আয়ের সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা দিতে না পারলে আয়কর বিভাগ সেই দলকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ মিডিয়াকে কোনও বিষয় ছাপার আগে ওই বিষয়ে যথাযথ গবেষণা করতেও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
এবার উবেরেই কাটা যাবে ট্রেনের টিকিট, অ্যাপে নয়া অপশন, স্টেশন পর্যন্ত থাকছে বিশেষ ক্যাবও!
-
অতিবৃষ্টি ও ডিভিসির জলে বন্যার ভ্রুকুটি! খতিয়ে দেখতে সবং, আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
এবার আউটডোরেও আধার! ‘বিতর্কিত’ নিয়মে ডোমকল হাসপাতাল থেকে ফিরতে হচ্ছে রোগীদের
-
রাম মন্দিরের প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রি! আমাজনকে ১ লক্ষ টাকা জরিমানা কেন্দ্রের
-
আশঙ্কার নাম আইপিএল! ‘নিজেকে বদলে ফেলো না’, টেস্টে সফল সুথারকে পরামর্শ প্রাক্তন ক্রিকেটারের