সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক বচসার জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী৷ মুম্বইয়ের শিবাজি পার্কের বাসিন্দা চিকিৎসক উমেশ বোবালে তার স্ত্রী তনুজাকে রবিবার নিজেদের বাড়িতেই কুপিয়ে খুন করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ স্থানীয়রা জানিয়েছেন, উমেশ এবং তনুজার পারিবারিক অশান্তি লেগেই থাকত৷ রবিবার সকালেও দু’জনের ঝগড়া বেধেছিল৷
পুলিশের সন্দেহ এই ঝগড়ার সময়ই মেজাজ হারিয়ে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে চিকিৎসক৷ এরপর পুলিশের কাছে নিজেই আত্মসমর্পণ করে সে৷
পুলিশের জেরায় উমেশ জানিয়েছে, রবিবার সকালবেলা থেকেই ঝগড়া চলছিল তার এবং স্ত্রী তনুজার৷ রাগের মাথায় মেজাজ হারিয়ে স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে সে৷ প্রায় দু’ঘণ্টা সে তনুজার নিথর দেহের সামনে বসে থাকার পর পুলিশে খবর দেয় সে৷ উমেশকে গ্রেফতার করেছে পুলিশ৷ তনুজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷
সোমবার উমেশকে আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’