সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর সকলকে চমকে দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ বুধবার, আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেপো রেট ৬.২৫ শতাংশই থাকছে৷
প্রসঙ্গত, আরবিআই যে সুদের হারে ব্যাঙ্কগুলিকে ধার দেয়, তাকে বলে রেপো রেট৷ বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, নোট বাতিলের পর এই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট (১০০ বেসিস পয়েন্ট=১ শতাংশ) থেকে ৬ শতাংশ পর্যন্ত কমতে পারে৷
Lowered GDP growth estimate to 7.1 per cent in 2016-17 from the earlier projection of 7.6 per cent: RBI
— ANI (@ANI_news) December 7, 2016
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বলেন, “ভারত এখন যে পথে এগোচ্ছে, স্পষ্টত ভবিষ্যতে দেশের জিডিপি বাড়বে, অর্থনীতি আরও স্বচ্ছ হবে৷” তিনি আরও জানিয়েছেন, নোট বাতিলের ফলে ব্যাঙ্কিং সিস্টেমে আরও বেশি টাকা ঢুকছে৷ দেশের আর্থিক অবস্থার উন্নতিতে ব্যাঙ্কের ক্ষমতা আরও বাড়াতে হবে৷
রেপো রেট কমলে ব্যাঙ্কগুলির খরচ কমত৷ যার ফলে ব্যাঙ্ক থেকে কম সুদে ঋণ মিলত, এ কথা সহজেই অনুমেয়৷ আরবিআইয়ের ঘোষণার পরেই নিম্নমুখী সেনসেক্স। ১৫৫ পয়েন্ট পড়ল শেয়ার সূচক।
#DeMonetisation decision was not in haste but after detailed deliberation, high level secrecy had to be maintained: RS Gandhi Deputy Guv RBI pic.twitter.com/tbSTozaGfz
— ANI (@ANI_news) December 7, 2016
সর্বশেষ খবর
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ
-
মহালয়ার আগেই বর্ষার বিদায়ঘণ্টা! পুজো বৃষ্টিহীন? কী জানাল হাওয়া অফিস
-
ছুরির কোপেও অটল! ইজরায়েলের স্বাধীনতা দিবসে ‘বীর’ পাইলট মচ্ছর-মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর
-
পুজোর আগে খুশির খবর! সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদেরও ৮.৩৩ শতাংশ বোনাস