সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসূতি ডায়াবেটিক রোগী৷ সন্তানের ওজন যে বেশি হবে এমনটা আন্দাজ করেছিলেন চিকিৎসকরা৷ কিন্তু তাঁদের অনুমানও ছাপিয়ে গেল সদ্যোজাত৷ ৬ কেজি ওজনের সদ্যোজাতকে দেখে অবাক ডাক্তাররা৷
হায়দরাবাদের নিলোফার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তানসম্ভবা শাবানা বেগম৷ তিনি ভুগছিলেন ডায়াবেটিসে৷ ডাক্তাররা তাই আন্দাজ করেছিলেন তাঁর সন্তানের ওজন বেশিই হবে৷ সাধারণত ২.৫ কেজি থেকে ৩ কেজিই হয় সদ্যোজাতের ওজন৷ ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সদ্যোজাতের ওজন ৪ কেজি ধরে রাখেন ডাক্তাররা৷ কিন্তু এবার চমকের পালা তাঁদের৷ কেননা শাবানার সন্তানের ওজন ৬ কেজি৷ আসলে ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে, তা ভ্রুণের উপর সরাসরি প্রভাব ফেলে৷ ফলে সদ্যোজাতের ওজন অনেকটাই বেশি হয়৷ শাবানাকে পরীক্ষা করে সেরকমই আশঙ্কা করছিলেন চিকিৎসকরা৷ প্রসূতি শাবানা শ্বাসকষ্টেও ভুগছিলেন বলে জানা গিয়েছে৷ তবে তা সত্ত্বেও চিকিৎসকরা তাঁর সন্তানের ওজন ৫ কেজি ধরে রেখেছিলেন৷ কিন্তু বাস্তবে দেখা গেল সদ্যোজাতের ওজন আরও এক কেজি বেশি৷ সাধারণত এসব ক্ষেত্রে সদ্যোজাতের শরীরে নানা রোগ দেখা দেয়৷ যদিও গোড়া থেকে চিকিৎসা করলে তা সেরে যাওয়ার সম্ভাবনাই বেশি৷ এই সদ্যোজাতের ক্ষেত্রেও তা খতিয়ে দেখা হবে৷ তবে ৬ কেজি ওজনের সন্তানের জন্ম হতে দেখে একটু হকচকিয়েই গিয়েছেন চিকিৎসকরা৷ চিকিৎসা শাস্ত্রে এ বেশ চমকপ্রদ ঘটনা বলেই অভিমত তাঁদের৷
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী