সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন টাকার সমস্যায় জেরবার মানুষ, তখন ডিএলএফ কর্তার মেয়ে দিল্লিতে কিনলেন এলাহি বাংলো। দক্ষিণা ৪৩৫ কোটি টাকা। নোট বাতিলের সময় এত টাকা কোথা থেকে এল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।
দিল্লির অভিজাত অঞ্চলে এই বাংলোটি ৪,৯২৫ স্কোয়্যার মিটারের। প্রতি স্কোয়্যার মিটারের দাম প্রায় ৮.৮ লক্ষ টাকা। এই দামের কারণেই বাংলোটি বিক্রি হচ্ছিল না। এত রেস্ত খসানোর খদ্দের মিলছিল না। অবশেষে পাওয়া গেল রেনুকা তলোয়ারকে। রিয়েল এস্টেট ব্যবসায়ী কমল তানেজার কাছ থেকে এই বাংলো কিনে নেন তিনি।
প্রসঙ্গত, এমন বাংলো দিল্লি অঞ্চলে সচরাচর বিক্রি হয় না। ২০১৬ সালে এমন বাংলো এর আগে একটিও বিক্রি হয়নি বলে জানা গিয়েছে। নোট বাতিলের ঠিক পরেই ডিএলএফ কর্তার মেয়ের এমন বাংলো কেনার সিদ্ধান্ত নিয়ে তাই প্রশ্ন উঠেছে। পৃথ্বীরাজ রোডের এই বাংলো কেনাকে কেন্দ্র করে অবশ্য মুখ খুলতে চাননি রেনুকা।
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি