Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬

গুরুতর অসুস্থ করুণানিধি, চিকিৎসায় গঠন করা হল মেডিক্যাল বোর্ড

অর্ধ শতাব্দী দলকে নেতৃত্বে দিয়ে ভারতীয় রাজনীতির অন্যতম স্তম্ভ তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৮, ১২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৮, ১২:২৩

options
link
গুরুতর অসুস্থ করুণানিধি, চিকিৎসায় গঠন করা হল মেডিক্যাল বোর্ড zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আবারও অসুস্থ হয়ে পড়েছেন ৯৪ বছর বয়সি তামিলনাড়ুর তিনবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধি৷ গোপালাপুরমে নিজের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ গঠন করা হয়েছে অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড৷ তাঁদের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে তাঁর৷ সময়ে সময়ে প্রকাশ করা হচ্ছে  মেডিক্যাল বুলেটিন৷ বৃহস্পতিবার রাত থেকেই তাঁর বাড়িতে গিয়ে এই রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে শুরু করেন অনেকে৷ তালিকায় রয়েছেন তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম, সদ্য রাজনীতিতে পা রাখা বিখ্যাত অভিনেতা কমল হাসান৷

[ডোকলামে ফের তৎপর হচ্ছে চিন, মার্কিন রিপোর্টেও উদাসীন নয়াদিল্লি]

Advertisement

যখন তিনি রাজনীতিতে প্রবেশ করেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর৷ নিজের এলাকাতেই তাঁর বয়সি বা তাঁর থেকে একটু বড় যুবদের নিয়ে সংগঠন তৈরি করেন৷ ছোটবেলা থেকেই তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার যে অদম্য শক্তি ছিল সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশিত হতে থাকে৷ ধীরে ধীরে রাজনীতিই হয়ে ওঠে তাঁর ধ্যান-জ্ঞান৷ এহেন মনোবল ও সাংগঠনিক ক্ষমতার জোরেই দক্ষিণী ছবির চিত্রনাট্যকার এম করুণানিধি হয়ে ওঠেন ডিএমকে’র শীর্ষ নেতা৷ দীর্ঘ অর্ধ শতক বা পঞ্চাশ বছর ধরে এখনও যিনি দাক্ষিণাত্যের রাজনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে রয়েছেন৷

[স্বরাষ্ট্রমন্ত্রী হলে বুদ্ধিজীবীদের গুলি করার নির্দেশ দিতাম, বিস্ফোরক বিজেপি নেতা]

কালো চশমা ও হলুদ শাল, নিজস্ব স্টাইলেই দেশবাসীর কাছে পরিচিত এম করুণানিধি৷ ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে একাধিক ওঠাপড়া দেখেছেন তিনি৷ প্রখ্যাত দক্ষিণী অভিনেতা তথা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এমজি রামাচন্দ্রণের দল এআইএডিএমকে’র কাছে ১৯৯১-এর নির্বাচনে পরাজিত হয়েও ৯৬-তে আবারও নিজ শক্তিতে ফিরে আসেন তিনি৷ ২০০১-তে একই ভাবে তাঁর দলকে পরাজিত করেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতা৷ কিন্তু রাজনীতির আঙিনায় পোড় খাওয়া খেলোয়াড় আবার কামব্যাক করেন ২০০৬-তে৷ ২০১৬-র তামিলনাড়ু নির্বাচনে লড়েও জয় লাভ করেন এই নবতিপর রাজনৈতিক নেতা৷ বর্তমানে বার্ধক্যজনিত কারণে দলের রাশ অনেকটাই ছেলে স্তালিন ও মেয়ে কানিমোঝির হাতে তুলে দিয়েছেন তিনি, তবে রাজনৈতিক জীবনের অর্ধ শতাব্দী পরেও একই ভাবে ভারতীয় রাজনীতির রণক্ষেত্রে হয়ে রয়েছেন সমান প্রাসঙ্গিক৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.