সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের উদুপি এলাকায় টোল প্লাজা কর্মীর হাতে ডেবিট কার্ড তুলে দেন তিনি৷ তারপরই মোবাইলে মেসেজ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া প্রায় বন্ধ জোগাড় তাঁর৷ ৪০ টাকার বদলে ৪ লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে৷ কি করে এমনটা হল? ভুল করে টোল প্লাজা কর্মী ৪০ টাকার পরিবর্তে ৪ লাখ টাকা সোয়াইপ করে ফেলে৷ আর তাতেই এই অঘটন৷ এ নিয়ে অভিযোগ করলে প্রচুর অশান্তির পর টাকা ফেরত পান অভিযোগকারী৷
(মুক্তি পেয়েই বাজিমাত করল ‘বাহুবলী’ সিক্যুয়েলের টিজার)
ঘটনাটি ঘটে শনিবার রাতে৷ রাও নামের মাইসুরুর বাসিন্দা এক চিকিৎসক কোচি-মুম্বই জাতীয় সড়কে গুন্ডমি টোল গেটে ৪০ টাকা দেওয়ার জন্য ডেবিট কার্ড বাড়িয়ে দেন৷ চালক-সহ মুম্বই যাচ্ছিলেন ওই চিকিৎসক৷ কার্ড সোয়াইপের পর তাঁকে রসিদ দেয় টোল কর্মী৷ প্রায় সঙ্গে সঙ্গে তাঁর মোবাইলে মেসেজ আসে, অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে৷ ঘটনায় হতবাক ওই ব্যক্তি টোল কর্মীকে অভিযোগ জানান৷ তবে তা সম্পূর্ণ অস্বীকার করে তারা৷ অবশেষে, ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূর কোটা শহরে গিয়ে থানায় অভিযোগ জানান তিনি৷ ফের টোল প্লাজায় ফিরে আসেন এক পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে৷
(প্রকাশ্যে কুপিয়ে খুন বিজেপি নেতাকে)
প্রাথমিকভাবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, পরে পুলিশের চাপে ভুল স্বীকার করে টোল কর্মী৷ ভুল করে ৪০ টাকার পরিবর্তে ৪ লক্ষ টাকা টাইপ করার কথা মেনে নেয় সে৷ অবশেষে একপ্রকার বাধ্য হয়ে ৩,৯৯,৪৬০ টাকা ফেরত দেয় টোল প্লাজা৷
চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
-
পাহাড় সমস্যা থেকে চিকেনস নেকের সুরক্ষা! একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে শাহ
-
ভিডিও স্ক্যান্ডেল, রুশ হোটেল কীর্তির টিকটকার কেন সীতা? ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলির বিরুদ্ধে মামলার দাবি
-
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জমি লুট! জালে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি
-
ইথানল উৎপাদনের ধাক্কায় হু হু করে বাড়ছে দাম, এক দশক বাদে চিনি আমদানির পথে ভারত
-
নিউ মার্কেট অগ্নিকাণ্ডে এন্টালি থেকে গ্রেপ্তার লিজ হোল্ডার, আটক আরও ২