সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার এয়ার ইন্ডিায়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। কেরলের কালিকট বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ওড়া বিমান টেকঅফের ঘণ্টা দুয়েক বাদে ফিরে এল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আইএক্স ১৩৫ উড়ানটি যাত্রী ও বিমানকর্মী-সহ ১৮৮ জনকে নিয়ে কালিকট বিমানবন্দর থেকে সকাল ৯ বেজে ৭ মিনিটে রওনা দিয়েছিল। যদিও ঘণ্টা দুয়েক বাদে ১১টা বেজে ১২ মিনিটে বিমানটি কালিকট বিমানবন্দরেই ফিরে আসে। বিমান সংস্থার অবশ্য দাবি, জরুরি অবতরণ করেনি উড়ানটি। যাত্রী এবং বিমানকর্মীরা নিরাপদেই আছেন।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝআকাশে “উড়ানের কেবিন এসিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।” সেই কারণেই দু’ঘণ্টা যাত্রা করেও কালিকট বন্দরে ফিরে আসে বিমানটি। দ্রুত যাত্রীদের উড়ান থেকে নামানো হয়। বিমানের ত্রুটি সারিয়ে ফের টেকঅফের ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিমানেরও বন্দোবস্ত করা হয়। জানা গিয়েছে, শেষ পর্যন্ত দুপুর দেড়টা নাগাদ বিকল্প বিমানে যাত্রীরা গন্তব্যের উদ্দেশে রওনা দেন। অপেক্ষাকালীন সময়ে যাত্রীদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করে বিমান সংস্থা।
১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই মেঘানিনগরে লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি। ওই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ২৬০ জনের। তাঁদের মধ্যে ২৪১ জন সওয়ার ছিলেন বিমানে। এরপর থেকে একাধিক এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ কিংবা অন্য ত্রুটি ধরা পড়েছে। সব মিলিয়ে আকাশপথে আশঙ্কা কাটেনি আমজনতার।
সর্বশেষ খবর
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের
-
‘আমিও ছাত্র আন্দোলন করেছি’, বার কাউন্সিলের ‘হস্তক্ষেপে’ উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?
-
‘সন্তান প্রসব করেই চলেছ’, দিদিকে নিয়ে ‘সাইয়ারা’ আহানের রসিকতা, হাসির রোল নেটভুবনে