Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

ডোকলাম ইস্যুতে মিথ্যা বলছেন সুষমা, দাবি চিনা সংবাদমাধ্যমের

ফের একবার ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ১৪:৪৮

options
link
ডোকলাম ইস্যুতে মিথ্যা বলছেন সুষমা, দাবি চিনা সংবাদমাধ্যমের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক পথেই ডোকলাম সমস্যার সমাধান করতে চাইছে  ভারত। উলটোদিকে এই ইস্যুতে ভারতের বিরুদ্ধে ক্রমশই সুর চড়াচ্ছে চিন। এবার ডোকা লা নিয়ে খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ তুলল চিনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’। পাশাপাশি, সংবাদপত্রটির দাবি, ডোকলাম থেকে ভারতের সঙ্গে একযোগে সেনা প্রত্যাহারের তো কোনও প্রশ্নই নেই। বরং ভারত যদি সেনা প্রত্যাহার না করে, তাহলে বেজিংয়ের সামনে যুদ্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।

[ডোকলাম নিয়ে কুমন্ত্রণা পাকিস্তানের, তৈরি দিল্লিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিকিম-ভুটান-তিব্বত ত্রিমুখী সংযোগস্থল ডোকালামে সেনা মোতায়েন করা নিয়ে ভারত-চিনের সংঘাত এখন চরমে। গত ১৬ জুন থেকে সেখানকার সংকীর্ণ পাহাড়ি রাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে আছে দু’দেশের সেনা। বৃহস্পতিবার এই ইস্যুতে চাঁচাছোলা ভাষাতেই নিজের বক্তব্য পেশ করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। রাজ্যসভায় বিদেশমন্ত্রী বলেন, চিনারা বুলডোজার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ডোকালামে ত্রিমুখী সীমানা সংলগ্ন এলাকা পেরিয়ে আসার চেষ্টা করছিল। যা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে পারত। যদিও চিন প্রথম থেকেই ডোকালাম থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। সেই প্রসঙ্গে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, সেটা তখনই সম্ভব হবে, যখন চিনও তাদের সেনা প্রত্যাহার করবে।

[আরও একঘরে পাকিস্তান, কাশ্মীরে বিদ্যুৎকেন্দ্র থেকে সরছে কোরীয় সংস্থা]

ভারতের সংসদে দাঁড়িয়ে  ডোকালাম ইস্যুতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যে বিবৃতি দিয়েছেন, তার তীব্র বিরোধিতা করেছে চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস। ওই সংবাদপত্রে দাবি করা হয়েছে, ভারতীয় সাংসদদের মিথ্যা কথা বলছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। প্রথমত, ভারতীয় সেনাই চিনের ভূখণ্ডে ঢুকে পড়েছে। ভারতের এই পদক্ষেপে আন্তর্জাতিক দুনিয়াও বিস্মিত। দ্বিতীয়ত, সামরিক শক্তির দিক থেকে ভারতের থেকে চিন অনেক এগিয়ে। তাই বিষয়টি যদি সামরিক সংঘাতের পর্যায়ে পৌঁছায়, তাহলে নিশ্চিতভাবেই ভারত হেরে যাবে। বস্তুত, ডোকলাম ইস্যুতে বিদেশমন্ত্রী বিবৃতির বিরোধিতা করাই শুধু নয়, ফের একবার ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে বেজিংয়ের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’। সংবাদপত্রটির দাবি, ভারত যদি ডোকালাম থেকে সেনা প্রত্যাহার না করে, তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ছাড়া চিনের সামনে আরও কোনও উপায় থাকবে না। সেক্ষেত্রে কুটনীতির পদ্ধতি ছাড়াই সমস্যা সমাধান হয়ে যাবে।

[বিক্রি হয়ে গেল চাঁদের মাটি সমেত ব্যাগ, নিলামে কত দাম উঠল জানেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.