সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিহার সফরে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তা নিয়েই উদ্বেগে লালু-নীতিশ শিবির। লখনউ থেকে ‘সমাজবাদী’ বিতাড়নের পর পাটনার গদি যে গেরুয়া নিশানায় তা স্পষ্ট। তাই আগেভাগেই আক্রমণাত্মক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ‘খালি হাতে আসবেন না’ যোগীর সফরের আগে এমনটাই কটাক্ষ করেছেন তিনি।
[মুণ্ডচ্ছেদ বিতর্কে রামদেবের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা]
“আমাদের থেকে শিক্ষা নিয়ে উত্তরপ্রদেশে মদ নিষিদ্ধ করুন। স্থানীয় নির্বাচনে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত করুন।” দ্বারভাঙায় একটি অনুষ্ঠানে আদিত্যনাথের বিরুদ্ধে এভাবেই আক্রমন শানিয়েছেন নীতিশ। এদিন দ্বারভাঙায় পরিকাঠামোর উন্নতির জন্য প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন তিনি। তারপরই আদিত্যনাথকে নিশানা করে তিনি বলেন, “যোগী খালি হাতে আসছেন আর আমি এসেছি ভরা হাতে।”
[খাজুরাহোর ভিতর কামসূত্রর বই বিক্রি নিষিদ্ধ করতে চায় হিন্দু সংগঠন]
যোগী ছাড়াও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তোপ দাগেন নীতিশ। তাঁর অভিযোগ, কেন্দ্রের বঞ্চনার শিকার হয়েছে বিহার।নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি। ২০১৪ সালে বিহারের উন্নতির জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। তবে আদতে কিছুই করেনি তারা। তবে রাজ্যের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার বলে জানিয়েছেন তিনি। এদিন অন্যান্য বিজেপি রাজ্যের কাছে মদের উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।
[জিএসটি চালুর আগে ব্যাপক ছাড় ফ্রিজ, টিভি ও এসিতে]
সর্বশেষ খবর
-
‘অজ্ঞাত’ কারণে পিছিয়ে গেল সিএবি যুগ্মসচিব নির্বাচন, কবে ‘ব্যাখ্যা’ দেবেন সভাপতি সৌরভ?
-
জোর করে শৌচালয়ে ঢুকে মহিলাকে যৌনাঙ্গ প্রদর্শন! গ্রেপ্তার ডেলিভারি বয়
-
মন্দারমণিতে সানি লিওন! ‘বেবি ডলে’র ছবি দেখে তোলপাড় নেটদুনিয়া
-
কলকাতা পুরসভায় ২০০টি ওয়ার্ড! পুনর্বিন্যাসের কাজ শুরু করতে জোড়া কমিটি গঠন
-
এখনও হিট! শুভেন্দুর সাংগঠনিক বৈঠকের আগে বিজেপি নেতা-কর্মীদের ঝালমুড়ি ‘পার্টি’