সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা লেগেই চলেছে৷ সেনা জওয়ানরাই শুধু নন, রেহাই পাচ্ছেন না পুলিশকর্মীরাও৷ উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর প্রশাসন৷ পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, পুলিশকর্মীদের বাড়ি যেতে নিষেধাজ্ঞা জারি করলেন উপত্যকার প্রশাসনিক আধিকারিকরা৷
[ব্যর্থ করুণ আকুতি, বৃদ্ধা মায়ের কান্নাতেও মন গলল না জঙ্গিদের]
সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠী৷ ওই ভিডিও বার্তায় পুলিশ ও সেনা জওয়ানদের চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ চাকরি না ছাড়লে হত্যা করারও হুমকি দেয় সন্ত্রাসবাদীরা৷ এই ভিডিও বার্তায় প্রকাশ পাওয়ার পরই শুক্রবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তিন পুলিশকর্মীকে৷ নিজের ছেলেকে ছেড়ে দেওয়ার করুণ আর্তি জানান অপহৃত নিসার আহমেদের মা৷ ভিডিও বার্তা তিনি জানিয়েছিলেন, যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিসার পুলিশের চাকরি থেকে ইস্তফা দেবেন৷ কিন্তু তাতেও জঙ্গিদের মন গলেনি৷ বেশ কিছুক্ষণ পর অপহৃত নিসার আহমেদ, কুলদীপ সিং ও ফিরদৌস কুচের দেহ উদ্ধার করা হয়৷ নিহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন ছিল৷ এই ঘটনায় আতঙ্কিত উপত্যকার পুলিশ প্রশাসন৷ সূত্রের খবর, ছ’জন পুলিশকর্মী চাকরি ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার চিন্তাভাবনাও করছেন৷ যদিও সেই ঘটনার সত্যতা অস্বীকার করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন৷
[প্রধানমন্ত্রী ভারতীয় সেনার উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, তীব্র আক্রমণ রাহুলের]
উপত্যকার উচ্চপদস্থ আধিকারিকদের দাবি, জঙ্গিরা নিজেদের পথের কাঁটা সরাতে পুলিশ আধিকারিক ও সেনা জওয়ানদের টার্গেট করেছে৷ সীমান্ত এলাকা বা সেনা ছাউনি থেকে নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে পুলিশ কর্মী বা জওয়ানদের উপর হামলা চালাতে পারে না৷ তাই তারা বাড়ি ফিরলেই অপহরণের ছক কষে সন্ত্রাসবাদীরা৷ নিসার, কুলদীপ ও ফিরদৌসকে ঠিক একইভাবে টার্গেট করে জঙ্গিরা৷ সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচতে তাই এই উত্তপ্ত পরিস্থিতিতে বাড়ি না ফেরারই নির্দেশ দিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?
-
যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?