সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী ভাবছেন, পুজোর ছুটিতে বা বছরের শেষের দিকে বন্ধু অথবা প্রিয়জনের সঙ্গে গোয়া ট্রিপে যাবেন এবং সমুদ্রের পাড়ে বসে মনোরম পরিবেশে চুটিয়ে মদ্যপান করবেন? সে গুড়ে বালি! আপনার সেই ইচ্ছা হয়তো আর পূরণ হবে না৷ কারণ, এবার গোয়ার যে কোনও পর্যটন কেন্দ্রের সামনে বা সৈকতে আপনাকে মদ্যপান করতে দেখলেই মোটা অঙ্কের জরিমানা করবে পুলিশ৷ ১৫ অাগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস থেকেই সমগ্র রাজ্যজুড়ে এই নয়া বিধি চালু করতে চলেছে সরকার৷
[সেলফির নেশাই কাড়ল প্রাণ, জলপ্রপাতে পিছলে পড়ে মৃত দুই ইঞ্জিনিয়ার]
সরকারের এই উল্লেখযোগ্য পদক্ষেপটি নিজের মুখে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর৷ তাঁর মতে, প্রত্যেক নাগরিকেরই সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে এবং এই দায়িত্ব পালনে সে বাধ্য৷ সেই সামাজিক দায়িত্ববোধ থেকেই সরকারের এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কেবল মদ্যপানের জন্যই জরিমানা হবে তেমনটা নয়৷ জানা গিয়েছে, এবার থেকে সম্পূর্ণ রাজ্যে প্লাস্টিকও নিষিদ্ধ করতে চলেছে গোয়ার বিজেপি সরকার৷ ফলে সেজন্যও দিতে হবে জরিমানা৷ যদিও উভয়ক্ষেত্রেই জরিমানার পরিমাণ কী হবে সেই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি প্রশাসন৷ তবে সূত্রের খবর, জরিমানার পরিমাণ ২০০ টাকা থেকে ২০০০ টাকা হতে পারে৷
[ফের দিল্লি, এবার মাদকাসক্তের যৌন লালসার শিকার ফুটপাতবাসী নাবালিকা]
এই প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার কারণ জানাতে গিয়ে কার্যত রাজ্যবাসীর উপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর৷ তিনি বলেন, ভগবানের প্রতি ভক্তি দেখাতে গিয়ে প্রত্যেকদিন শয়ে শয়ে লোক মাণ্ডবী নদীতে প্লাস্টিক মোড়া ফুল ফেলেন৷ ফুল ক্ষতি না করলেও ওই প্লাস্টিক নদীর চরম ক্ষতি করছে৷ সাধারণ মানুষকে এই অপরাধ থেকে রোখার জন্যই সরকারের এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন