সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল চাইলেও দেয়নি ছয় বছরের ছেলে। তাতেই মাথা গরম হয়ে যায় মদ্যপ যুবকের। অভিযোগ, রাগে ছেলের মাথা দেওয়ালে একাধিকবার ঠুকে খুন করেন তিনি। গুরুগ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে।
গুরুগ্রামের শক্তিনগরের অস্থায়ী বাসিন্দা অভিযুক্ত সুমন কুমার সিং। আসল বাড়ি বিহারের মুজাফ্ফরপুরে। পুলিশ জানিয়েছে, ৬ মে গুরুগ্রামের সরকারি হাসপাতাল সত্যম নামের একটি ছয় বছরের ছেলেকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পিজিআইএমএস রোহতকে স্থানান্তরিত কর হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। শিশুর মা সেক্টর দশের থানায় এফআইআর দায়ের করেন।
এরপর তদন্তে নামে পুলিশ। শনিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সুমন কুমার সিংকে। আদালতের নির্দেশ তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শ্রমিকের কাজ করেন। ৬ তারিখ কোনও কাজ না পেয়ে বাড়ি ফিরে এসেছিলেন। তখনই ঘটনাটি ঘটে। ছেলে সত্যমের কাছে জল চাইলে সে দিতে রাজি হয়নি। রাগে ফুঁসে উঠে ছেলের মাথা একাধিকবার দেওয়ালের সঙ্গে ঢুকে দেন মত্ত অবস্থায় থাকা সুমন। এর ফলেই হাসপাতালে চিকিৎাসাধীন অবস্থায় মৃত্যু হয় সত্যমের।
সর্বশেষ খবর
-
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার
-
১৯৫৫ সালে রাজনৈতিক জীবন শুরু! ৯৩ বছরেও রোজ পঞ্চায়েতে যান অনিলকুমার
-
জেন জির হঠকারী যৌন জীবন! বঙ্গে বাড়ছে এডস
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা