সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় তারস্বরে বাজনা বাজাচ্ছে ব্যান্ডপার্টি। মোটরবাইক দাঁড় করিয়ে রাস্তার মাঝেই নাচ জুড়েছে এক দল যুবক। ঘটনাস্থলে উপস্থিত পুলিশও। আচমকাই বছর আঠাশের এক যুবক এক পুলিশ কর্মীকে জড়িয়ে ধরে সোজা গালে চুমু খেয়ে বসলেন। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতভম্ব পুলিশ। সঙ্গে সঙ্গে যুবককে সরিয়ে সপাটে চড় মারেন ওই পুলিশ কর্মী। তাতেও অবশ্য নাচ থামেনি তাঁর। থাপ্পড় খেয়েও আপন মেজাজে নানা অঙ্গভঙ্গি করে নেচে চলেছেন যুবক। নেটদুনিয়ায় এখন ভাইরাল সেই দৃশ্যেরই ভিডিও।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়েই ‘টিপু জয়ন্তী’ বন্ধের নির্দেশ ইয়েদুরাপ্পার, নিন্দায় সরব বিরোধীরা]
কর্তব্যরত পুলিশকে চুমু খেলে যে তার পরিণতি খুব একটা সুখকর হবে না, তা প্রত্যাশা করাই যায়। চুম্বনের জবাবে ভালবাসার ছিটেফোঁটাও মেলেনি। উলটে শ্রীঘরেই ঠাঁই হয়েছে যুবকের। ঘটনা হায়দরাবাদের। জানা গিয়েছে, রবিবার রাতে বোনালু উৎসবে মেতেছিলেন স্থানীয় যুবকরা। তেলেঙ্গানার অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব এটি। সেই সময়ই মদ্যপ অবস্থায় এমন অপ্রত্যাশিত কাণ্ড ঘটান ওই যুবক। এই ঘটনায় সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন ওই যুবক। সেই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হতেই হাসির রোল নেটদুনিয়ায়। জানা গিয়েছে অভিযুক্তের নাম ভানু।
নাল্লাকুন্টা থানার ইন্সপেক্টর মুরলীধর জানান, ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ নম্বর ধারায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। উৎসবের আনন্দ যে এভাবে মাটি হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি এই ব্যাংক কর্মী।
দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটি।
[আরও পড়ুন: বেকার সমস্যা মেটাতে ৫ বছর আগে তৈরি হয়েছিল মন্ত্রক, এখনও জোটেনি স্থায়ী অফিস!]
And the reaction when a drunk man kisses SI at #Bonalu procession in #Hyderabad pic.twitter.com/ohPgBAx09z
— Nellutla Kavitha (@iamKavithaRao) July 29, 2019
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের