Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Delhi Earthquake

ভেনেজুয়েলা বিপর্যয়ের মধ্যেই জোরাল ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর, আতঙ্কে হুড়োহুড়ি

শনিবার সকালেই ৫.৫ মাত্রার ভূমিকম্পে হয়েছে পাকিস্তানে। এরপর শনিবার সন্ধ্যায় ফের কাঁপল ইসলামাবাদ। এদিকে শনিবার সকালে মৃদু ভূমিকম্পে কেঁপেছে হিমাচল প্রদেশের চাম্বা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ২০:২০

options
link
ভেনেজুয়েলা বিপর্যয়ের মধ্যেই জোরাল ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর, আতঙ্কে হুড়োহুড়ি zoom
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। প্রতীকী ছবি।
Advertisement

ভেনেজুয়েলার বিপর্যয়ের মধ্যেই শাক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি (Delhi Earthquake), জম্মু ও কাশ্মীর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান।

শনিবার সন্ধ্যে ৭টা ৪মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। জাতীয় ভূকম্পনকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল উত্তর-পূর্ব আফগানিস্তানের কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ২১৫ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। ভূমিকম্পের পরই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষজন। বাইরে বেরিয়ে আসেন অফিসের কর্মীরাও। ভেনেজুয়েলার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার ভারত ছাড়াও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, চিন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানেও। 

Advertisement

প্রসঙ্গত, শনিবার সকালেই ৫.৫ মাত্রার ভূমিকম্পে হয়েছে পাকিস্তানে। এরপর শনিবার সন্ধ্যায় ফের কাঁপল ইসলামাবাদ। এদিকে শনিবার সকালে মৃদু ভূমিকম্পে কেঁপেছে হিমাচল প্রদেশের চাম্বা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। সেগুলিতেও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.