সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও রাজনৈতিক নেতা, সংগঠন বা ভোটপ্রার্থী আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি সংবাদপত্রে কোনও বিজ্ঞাপন দিতে পারবে না৷ পাঞ্জাব ও গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন৷ কমিশন সূত্রে কড়া ভাষায় জানানো হয়েছে, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির লিখিত অনুমতি ছাড়া কোনও রাজনৈতিক দল বা দলীয় নেতা, সদস্য সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপাতে পারবে না৷
(২০১৯-এর লোকসভা নির্বাচনেও কংগ্রেস-সপা জোটের ইঙ্গিত)
অতীতে বহুবার ভোটের আগে নেতা বা দলের তরফে সংবাদপত্রে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে৷ সেই অভিযোগের যাতে পুনরাবৃত্তি না হয়, সে কারণেই এরকম কড়া নির্দেশিকা জারি করল কমিশন, মনে করছে রাজনৈতিক মহল৷ আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তার আগে ওই দুই রাজ্যের সংবাদপত্রেও দলীয় বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা লাগু করেছে কমিশন৷ কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, অবিলম্বে এই নির্দেশ লাগু হচ্ছে৷ সমস্ত রাজনৈতিক দল, ভোটপ্রার্থী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের এই নির্দেশ মেনে চলতে হবে৷
(নির্বাচনে জিতলেই অযোধ্যায় হবে রাম মন্দির, ঘোষণা বিজেপির)
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’