সদ্য ক্ষমতা হারিয়েছেন। এবার দুর্নীতির অভিযোগে আরও বিপাকে কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রবীণ সিপিএম নেতা, তাঁর মেয়ে টি বীণা এবং জামাই তথা সিপিআই(এম) নেতা পি এ মহম্মদ রিয়াসের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্য পুলিশের ডিজির কাছে আবেদন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল)-কে ঘিরে তথাকথিত আর্থিক অনিয়ম ও ঘুষের অভিযোগের তদন্তের সূত্রেই ইডির এই পদক্ষেপ। বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজয়ন ও তাঁর মেয়ের দিকে নজর ছিল ইডির। একাধিকবার তাঁর বিভিন্ন ঠিকানায় হানাও দেন ইডি আধিকারিকরা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইডি আধিকারিকদের বক্তব্য, বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত কেরলম পুলিশের।
আরও পড়ুন:
মঙ্গলবার কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে দুর্নীতির মামলা দাবি করে ইডির চিঠি খতিয়ে দেখবেন ডিজিপি। পিনারাই, তাঁর মেয়ে এবং জামাই মহম্মদ রিয়াসের বিরুদ্ধে দুর্নীতির মামলার দাবি জানিয়ে কেরল পুলিশের কাছে রিপোর্ট পাঠিয়েছে ইডি। বিস্তারিত ওই রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় সংস্থার দ্বারা উদ্ধার করা প্রমাণগুলি দুর্নীতি প্রতিরোধ আইন ও অন্য প্রাসঙ্গিক আইনের ধারায় একটি পৃথক মামলা নথিভুক্ত করার প্রয়োজন রয়েছে। কারণ এমন কিছু অপরাধ এই মামলায় সংগঠিত হয়ে থাকতে পারে, যা ইডির তদন্তের এক্তিয়ারে পড়ে না।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনও জানিয়ে দিয়েছেন, ইডির ওই চিঠি খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। সিপিএম অবশ্য ইতিমধ্যেই বলা শুরু করেছে, পুরোটাই কংগ্রেস এবং বিজেপির যোগসাজশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে বামপন্থীদের চাপে ফেলার চেষ্টা করছে কংগ্রেস এবং বিজেপি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি