সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই সবে লোকসভায় আয়কর বিল পাশ হয়েছে৷ সেই মতোই কাজ শুরু হয়ে গেল৷ কালো টাকার খোঁজ চালাতে বুধবার থেকেই শুরু হচ্ছে ইডির খানাতল্লাশি৷ দিল্লির ৪০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ দিল্লির বিভিন্ন হাওলা কারবারি, বৈদেশিক মুদ্রা বিনিময়কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে৷
এদিকে সূত্রের খবর, কলকাতাতেও তল্লাশি চালিয়ে এক চিকিৎসকের কাছ থেকে নতুন নোটে ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷ পাশাপাশি কলকাতারই একটি এলাকা থেকে ৪ লক্ষ টাকা মূল্যের বিদেশি মূদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর৷
মঙ্গলবার কালো টাকা রুখতে লোকসভায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই পাশ হয়ে যায় নতুন আয়কর বিল৷ যে বিল অনুযায়ী, নোট বাতিলের পর বেহিসেবি জমার উপর কর বসাতে চলেছে কেন্দ্র৷ সাধারণত বেহিসাবি টাকার উপর বসছে ৫০ শতাংশ কর৷ তবে যে কালো টাকার কারবারীরা আয়কর দফতরেরে হাতে ধরা পড়েছেন তাদের উপর জরিমানা হিসাবে বসছে ৮৫ শতাংশ কর৷ এছাড়াও বিভিন্ন জায়গায় হানা দিয়ে যে টাকা উদ্ধার হবে তার ৯০ শতাংশই যাবে সরকারের ঘরে৷ বাকি ১০ শতাংশ থাকবে মালিকের৷ এই করের টাকা বিভিন্ন সরকারি প্রকল্পে খরচ করা হবে বলে জানা গিয়েছে৷ যে প্রকল্পে খরচ করা হবে সেই প্রকল্পের নাম রাখা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা৷
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের