সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কেজরি সরকারের মন্ত্রী অতীশীকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। কয়েকদিন আগেই অতিশীকে বলতে শোনা গিয়েছিল, বিজেপি (BJP) তাঁকে হুমকি দিয়েছে ঝাঁটা শিবির থেকে পদ্ম শিবিরে যোগ না দিলে গ্রেপ্তার করার। কমিশনের তরফে শনিবার বিকেল পাঁচটার মধ্যেই নোটিসের জবাব দিতে বলা হয়েছে অতিশীকে।
গত মঙ্গলবারই ওই বিস্ফোরক দাবি করতে দেখা গিয়েছিল আপ নেত্রীকে। তিনি বলেন, “আমার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে বিজেপিতে যোগের প্রস্তাব দেওয়া হয়েছে। সোজাসুজি বলে দেওয়া হয়েছে, বিজেপিতে গিয়ে আমার রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে পারি। তা না হলে এক মাসের মধ্যে গ্রেপ্তার হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপের সব নেতাকে জেলে ভরবেন।”
[আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ সোনিয়ার, মজলেন শমীকের বোনের শাড়িতে]
আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল ছাড়াও জেলে রয়েছেন আরও তিন হেভিওয়েট আপ নেতা। অতিশীর (Atishi) দাবি, পরের ধাপে থাকা আরও চার নেতাও রয়েছেন নিশানায়। এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই এমন দাবি করছেন অতিশী। তাঁর কথায়, ”আপ এখন একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। আর তার জেরেই অবসাদ থেকে ওরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে চলেছে। কিন্তু ওঁকে এমন করতে দেব না।”
[আরও পড়ুন: ‘ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন’, রাষ্ট্রসংঘের উদ্বেগ ওড়ালেন জয়শংকর]
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়