সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই৷ এদিকে জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন দুই জওয়ান৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা৷ এলাকায় দুজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে দাবি সেনার৷ বৃহস্পতিবার সকালে বান্দিপোরা এলাকায় রুটিন তল্লাশির সময় আচমকাই সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা৷ এর পরেই শুরু হয় গুলির লড়াই৷
কিছুদিন আগেই সোপোরে ভারতীয় সেনা শীর্ষ লস্কর-ই-তৈবা জঙ্গি আবু বকরিকে নিকেশ করে৷ এরপর থেকে ওই বান্দিপোরা এলাকায় একের পর এক সেনা জঙ্গি গুলির লড়াই জারি রয়েছেই৷
প্রসঙ্গত কেন্দ্রের তরফে সংসদে জানানো হয়েছে, এবছর মোট ৯৭টি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১৪৭ জন জঙ্গির৷ মৃত্যু হয়েছে মোট ৬০ জন সেনা জওয়ানেরও৷
সর্বশেষ খবর
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট