সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইপিএফে (EPF) বাড়ল সুদের হার। লোকসভা ভোটের মুখে চাকরিজীবীদের সুখবর জানাল ইপিএফও। এবার থেকে ৮.২৫ শতাংশ সুদ পাবেন চাকুরিজীবীরা। শনিবার এই কথা ঘোষণা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।
বর্তমানে ইপিএফে সুদের হার ৮.১৫ শতাংশ। তার আগের অর্থবর্ষে ইপিএফে সুদের হার ছিল ৮.১ শতাংশ। চার দশকের মধ্যে এটাই সবচেয়ে বেশি পতন ছিল ইপিএফের সুদে। বিশেষজ্ঞদের অনুমান ছিল, ২০২২-২০২৩ অর্থবর্ষে হয়তো ৮ শতাংশেরও নীচে নামতে পারে এই সুদের হার। তবে যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে গত বছর ২৮ মার্চ ইপিএফে সুদের হার ৮.১৫ শতাংশ করা হয়। এবার থেকে ৮.২৫ শতাংশ হারে প্রভিডেন্ট ফান্ডে সুদ পাবেন চাকরিজীবীরা।
[আরও পড়ুন: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, ICU-তে অভিনেতা]
দ্রব্যমূল্যের লাগাতার বৃদ্ধি লেগেই চলেছে। শাকসবজি থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে হু হু করে। তার মাঝে ইপিএফে সুদের হার বৃদ্ধিতে স্বভাবতই খুশি চাকরিজীবীরা। তবে লোকসভা ভোটের আগে ইপিএফে সুদের হার বৃদ্ধিকে নির্বাচনী কৌশল হিসাবেই দেখছেন রাজনীতির কারবারিরা।
[আরও পড়ুন: কিশোরী মেয়েকে দু’বার বিক্রি মায়ের! ‘খদ্দেরে’র অত্যাচারে অন্তঃসত্ত্বার মৃত্যুতে রহস্য]
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির