মণিশংকর চৌধুরী: অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করা নিয়ে পুলিশের সঙ্গে দখলদারদের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত অসম (Assam)। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজন পুলিশকর্মী। জানা যাচ্ছে, রাজ্যের দরং জেলার ঢলপুরের গরুখুঁটিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছিল পুলিশ। তখনই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই প্রতিবাদকারীর।
পুলিশের অভিযোগ, তাদের কাজে বাধা দিচ্ছিল দখলদাররা। উচ্ছেদকার্যে বাধা দিতে অতর্কিতে পুলিশের উপরে শুরু হয় পাথর বৃষ্টি। পাথরের আঘাতে এক মহিলা কনস্টেবল-সহ ৮ পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের গুলিতে মৃত্যু হয় দু’জনের। মৃতরা বাংলাদেশের অনুপ্রবেশকারী কিনা তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: ২৯ জন মিলে কয়েক মাস ধরে কিশোরীকে গণধর্ষণ! নারকীয় ঘটনা মহারাষ্ট্রে]
সূত্রের খবর, দরংয়ের চর অঞ্চলের একটা বড় অংশে বসবাস করছে অনুপ্রবেশকারীরা। এদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে অবৈধ ভাবে প্রবেশ করেছে বলে অভিযোগ। এমনই এক বসতি উচ্ছেদে বৃহস্পতিবার অভিযান চালিয়েছিল পুলিশ। এরপরই শুরু হয় সংঘর্ষ।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছেন, চর অঞ্চলগুলিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করার এই অভিযান চলবে। ব্রহ্মপুত্রের চর অঞ্চলে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বসবাস। এই অঞ্চলের কৃষিজীবী মানুষদের অনেককেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ থেকে অনেক সময়ই অবৈধ অনুপ্রবেশকারীরা এখানে প্রবেশ করলেও বহু সময়ই পরিচয়ের বিভ্রান্তির জেরে রাজ্যের বাসিন্দা কৃষকদেরও পুলিশি জুলুম সইতে হয়।
[আরও পড়ুন: বিমানে বসেও কাজে মগ্ন প্রধানমন্ত্রী, ‘প্রচার কৌশল’, ছবি দেখে নেটিজেনদের কটাক্ষ]
সর্বশেষ খবর
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা