সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের হাই প্রোফাইল রেভ পার্টিতে পুলিশি থাবা। শনিবার রাতে এই অভিযানে দুই মহিলা-সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সের জামাই প্রাঞ্জল খেওয়ালকড়। এই তথ্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে মারাঠা রাজনীতিতে।
জানা গিয়েছে, রেভ পার্টির খবর পেয়ে শনিবার রাতে পুণের খারাডি এলাকায় এক বিলাসবহুল বাড়িতে হানা দেয় মহারাষ্ট্র পুলিশ। এই অভিযানে ওই বাড়ি থেকে উদ্ধার হয়, বিপুল পরিমাণ মদ-গাজা, হুক্কা, কোকেন, এমডি ও অন্যান্য মাদক দ্রব্য। ওই পার্টিতে উপস্থিত থাকা ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরই একজন এই প্রাঞ্জল। ইনি এনসিপি (শরদ)র মহিলা শাখার সভাপতি রোহিণী খাড়সের স্বামী। প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সের কন্যা এই রোহিণী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই মাদক আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ধৃতদের ফোনকল, আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। পুলিশের অনুমান এই সূত্র ধরে বড় কোনও মাদক চক্রের হদিশ মিলতে পারে।
স্বাভাবিকভাবেই ঘটনা সামনে আসার পর বিরোধী শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল। প্রাক্তন মন্ত্রীর জামাইয়ের কীর্তি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আনা হয়েছে বিজেপি ও শরিকদলগুলির তরফে। যদিও এই গ্রেপ্তারির পালটা শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত বলেন, “এই গ্রেপ্তারিতে একটুও অবাক হইনি। বর্তমান সরকার যখন তখন যাকে খুশি গ্রেপ্তার ও গুলি করছে। কোল্ড ড্রিঙ্ক খেলেও মদ্যপানের অভিযোগে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ।”
সর্বশেষ খবর
-
ছুটির দিনেও অফিস! উচ্চপদস্থ কর্তাদের সাহায্য করতে সরকারি কর্মীদের হাজিরার নির্দেশ
-
অপারেশন সিঁদুরে শহিদ কত জওয়ান, এই প্রথম জানাল ভারত
-
তারাতলা বিপর্যয়ে ফিরহাদের গ্রেপ্তারির আশঙ্কা! অগ্নিমিত্রা বললেন…
-
বিশ্বকাপে সুপারহিট ভিন্সেলোত্তি! ‘নেইমারের সঙ্গে খেলাটা গর্বের’, ব্রাজিলকে জিতিয়ে বলছেন ভিনি
-
‘বাইচুংই পারে ভারতীয় ফুটবলের হাল ফেরাতে’, মার্কিন মুলুকে বসেও ইস্টবেঙ্গলে মন মাইক ওকোরোর