Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভারতরত্ন

পাঁচ দশক দেশসেবার স্বীকৃতি, আজই ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়

মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৯, ২২:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৯, ২২:০৩

options
link
পাঁচ দশক দেশসেবার স্বীকৃতি, আজই ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিরাটির পথে হেঁটে স্কুলে যেতে যেতে অনেক কিছু মাথায় আসতে ছোট্ট পল্টুর। তার মনে জন্ম নেওয়া অনেক কল্পনাই আজ বাস্তব হয়েছে। আর অনেক স্বপ্ন হারিয়েছে অন্য স্বপ্নের ভি়ড়ে। কিন্তু, মনে হয় তখন ঘুণাক্ষরেও ছোট্ট সেই ছেলেটির মনে আসেনি দেশের রাষ্ট্রপতি হওয়া বা ভারতরত্ন পাওয়ার ইচ্ছা। কিন্তু, সময়ের পরিবর্তনে অদ্যম কর্মদক্ষতা আর চাণক্যসম চিন্তাশক্তির বলে বলীয়ান ছেলেটির জীবন আজ বদলে গিয়েছে। সবার কাছে এখন তিনি পরিচিত ভারতীয় রাজনীতির বটবৃক্ষ প্রণব মুখোপাধ্যায় নামে। রাষ্ট্রপতি পদে আগেই বসেছেন, আজ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন সর্বশ্রদ্ধেয় এই মানুষটি। বৃহস্পতিবার দেশের ১৩তম রাষ্ট্রপতি প্রণববাবুর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেবেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একসঙ্গে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার তুলে দেওয়া হবে বিখ্যাত গায়ক ও সুরকার প্রয়াত ভূপেন হাজারিকা আর প্রয়াত সমাজসেবী নানাজি দেশমুখের পরিবারের হাতে।

[আরও পড়ুন: ‘টাকা ছড়াচ্ছেন দোভাল’, বিতর্কিত মন্তব্যের পরই শ্রীনগরে ঢুকতে বাধা গুলাম নবিকে]

এবছরের জানুয়ারি মাসেই তাঁকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাহুল গান্ধী, শাসক ও বিরোধী সবাই অভিনন্দন জানান প্রণব মুখোপাধ্যায়কে। প্রধানমন্ত্রী টুইট করেন, ‘প্রণবদা আমাদের সময়ের একজন অসাধারণ রাষ্ট্রনায়ক। কয়েক দশক ধরে নিঃস্বার্থভাবে উনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ভারতের উন্নতির পিছনেও তাঁর অনেক অবদান আছে। তাঁর দূরদৃষ্টি ও মেধায় সমৃদ্ধ হয়েছে গোটা দেশ। তাঁর মতো মানুষ ভারতরত্ন পাচ্ছেন জেনে আন্তরিকভাবে আনন্দিত হয়েছি।’ জবাবে সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন প্রণববাবু। টুইট করেছিলেন, ‘মহান এই সম্মান পাওয়ার জন্য আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। সবসময় আমি বলি, যতটা না দিয়েছি তার থেকে জনগণের থেকে অনেক পেয়েছি।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯৩৫ সালের ১১ ডিসেম্বর বীরভূম জেলার কীর্ণাহারের মিরাটি গ্রামে জন্ম হয়েছিল আধুনিক ভারতীয় রাজনীতির চাণক্যের। ১৯৬৯ সালে কংগ্রেসের রাজ্যসভা সদস্য হিসেবে প্রবেশ করেছিলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সংসদীয় রাজনীতিতে। তারপর চারবার রাজ্যসভা সাংসদ হওয়ার পাশাপাশি ২০০৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হন মুর্শিদাবাদের জঙ্গিপুর আসন থেকে।

[আরও পড়ুন: দেশের মানুষের স্বার্থে পদক্ষেপ, কাশ্মীর ইস্যুতে কেন্দ্রের প্রশংসা সিকিমের মুখ্যমন্ত্রীর]

প্রায় পাঁচ দশক সক্রিয় রাজনীতিতে রয়েছেন প্রণব মুখোপাধ্যয়। ইন্দিরা গান্ধীর আমল থেকে মনমোহন সিং পর্যন্ত সবার সরকারে দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন। ২০১২ সালে দেশের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে দ্বিতীয় ইউপিএ সরকারে অর্থমন্ত্রী পদে উল্লেখযোগ্য ভূমিকা পালনও করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.