সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সাহসী পদক্ষেপ প্রয়োজন৷ এটাই দেশকে দুর্নীতি মুক্ত করার প্রকৃত সময়৷ অত্যধিক কাগুজে নোটের অপকারিতাও রয়েছে, তা প্রলোভন জাগায়৷ গান্ধীনগরে অষ্টম ভাইব্র্যান্ট গুজরাট সামিটে এভাবেই নোট বাতিল নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷
এদিন জেটলি বলেন, ঐতিহাসিক সিদ্ধান্ত প্রথম প্রথম কিছুটা বেদনাদায়ক হয়েই থাকে৷ তবে এর সুদূরপ্রসারী প্রভাব আমাদের বর্তমান ও ভবিষ্যত জীবনকে সমৃদ্ধ করবে৷ নোট বাতিলের এই সিদ্ধান্ত দেশকে স্বচ্ছ ও বাড়তি জিডিপি’র লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে৷
নোট বাতিলের সিদ্ধান্তের পর কেটে গিয়েছে দুই মাস৷ এখনও সমস্যা রয়ে গিয়েছে৷ এদিন গান্ধী নগরের সামিটে মেনে নিলেন অর্থমন্ত্রী৷ তবে তিনি এও জানান, বেশিরভাগ সমস্যাই মিটিয়ে নেওয়া সম্ভব হয়েছে৷ কিছু গুরুতর সমস্যা রয়ে গিয়েছে বটে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন জেটলি৷
এদিন জিএসটি প্রসঙ্গও তোলেন জেটলি৷ তিনি বলেন, নোট বাতিল এবং পণ্য ও পরিষেবা কর (GST) দুইয়েরই ফল নতুন বছরে পাবে দেশ৷
আরও পড়ুন –
খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের
নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র