সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গ্রেফতার হলেন ফেরার বিজেপি নেতা দয়াশংকর৷ মায়াবতীকে অসম্মানজনক মন্তব্য করার জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি৷ আর তারপর থেকেই পলাতক ছিলেন নেতা৷ বিহারে এক চিনির কারখানা থেকে গ্রেফতার করা হল বিতর্কিত নেতাকে৷
গুজরাটের উনায় দলিতদের উপর অত্যাচার নিয়ে যখন সংসদ সরগরম, তখনই বিএসপি প্রধান মায়াবতীর প্রতি অশ্লীল মন্তব্য করেন উত্তরপ্রদেশে রাজ্য বিজেপির সহ-সভাপতি দয়াশংকর সিং৷ এরপরই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি৷ দলের এই সিদ্ধান্ত ঘোষণার পরদিন থেকেই ফেরার ছিলেন ওই নেতা৷ তফসিলি জাতি ও উপজাতিদের উপর আক্রমণ প্রতিরোধে তৈরি আইন মোতাবেক তাঁর বিরুদ্ধে এফআই আর দায়ের করা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়৷ মূলত, পড়শি রাজ্যেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি৷ ঝাড়খণ্ডের এক মন্দিরে তাঁকে দেখা গিয়েছিল বলেও জানা গিয়েছিল৷ বিভিন্ন জায়গায় তাঁকে দেখা গেলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ অবশেষে বিহার থেকে গ্রেফতার করা হল এই বিতর্কিত নেতাকে৷ লখনউ পুলিশের তরফে তাঁর গ্রেফতারি নিশ্চিত করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
কনটেন্ট ক্রিয়েটর স্ত্রীর রহস্যমৃত্যুর পরই আত্মহত্যার চেষ্টা স্বামীর! তমলুকে উত্তেজনা
-
রেশমি-সুন্দর চুল পেতে কোন ভুল এড়াবেন? ফাঁস করলেন আলিয়ার হেয়ার স্টাইলিস্ট!
-
‘বন্দে মাতরম’-এর আগে তামিল সঙ্গীত, প্রস্তাব পাশ তামিলনাড়ুতে, কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে বিজয়
-
নদী ছেঁকে সোনা তোলার হিড়িক, ‘এল ডোরাডো’ মায়ায় বিপর্যস্ত আফগানিস্তানের জীবন-জীবিকা
-
পিয়ারলেসে অস্ত্রোপচারে হাতে ফিরল জোর, দ্বিতীয় দিনেই বাড়ি ফিরলেন মহাগুরু