আপডেট: সেনার অস্ত্র ভাণ্ডারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৷ গুরুতর আহত ১২৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সেনা ও প্রতিরক্ষামন্ত্রকের শীর্ষকর্তারা৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ বিস্ফোরক নষ্ট করতে গিয়ে পরিকল্পনামাফিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল পুলগাঁওয়ের ফায়ারিং রেঞ্জে৷ আর এতেই ঘটে বিপত্তি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ একের পর এক বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের ফলে ওই এলাকায় তাপ নির্গত হয়৷ ফলে ডিপো এলাকার অন্যান্য অস্ত্রশস্ত্র যেমন কামানের গোলা, মিসাইল, গুলিতে বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কুলিং প্রসেস৷
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনাবাহিনীর ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়ার্ধায়৷ বিস্ফোরণে এখনও পর্যন্ত দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ঘটনায় আহত বহু৷ অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷
Two killed, several injured in an explosion in Pulgaon Army depot in Wardha. #Maharashtra pic.twitter.com/ZJywxHe3h1
— ANI (@ANI) November 20, 2018
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের ওয়ার্ধার পুলগাঁওয়ে সেনার অস্ত্র ভাণ্ডারে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে৷ চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন৷ কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ৷ সূত্রের খবর, ফায়ারিং রেঞ্জে কিছু বিস্ফোরক ধবংস করতে গেলে দুর্ঘটনাটি ঘটে৷ এদিকে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনার বম্ব স্কোয়াড ও দমকল৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
উল্লেখ্য, ২০১৬ সালেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ওয়ার্ধার পুলগাঁও অস্ত্র ভাণ্ডারে৷ ওই ঘটনায় মৃত্যু হয় দুই অফিসার-সহ ১৬ জন জওয়ানের৷ দেশে এটিই ভারতীয় সেনার সবচেয়ে বড় অস্ত্র ভাণ্ডার৷ দেশের বিভিন্ন কারখানাগুলি থেকে বোমা, গ্রেনেড, রাইফেল, মিসাইল কামানের গোলা পুলগাঁওয়ের ডিপোয় রাখা হয়৷ এখান থেকেই অস্ত্রগুলিকে সেনার বিভিন্ন ইউনিটের হাতে তুলে দেওয়া হয়৷
#SpotVisuals: Two killed, several injured in an explosion in Pulgaon Army depot in Wardha. Further details awaited. #Maharashtra pic.twitter.com/9hHbsBXLbO
— ANI (@ANI) November 20, 2018
[চিনা দাদাগিরি রুখলেন মোদি, মালদ্বীপের সঙ্গে নয়া সম্পর্কের সূচনা ভারতের]
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে