সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত কাশ্মীর উপত্যকা নিয়ে বেশ সাবধানী সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক৷ কোনওভাবে বিছিন্নতাবাদ যাতে প্রশ্রয় না পায় সে ব্যাপারে কড়া নজর কর্তৃপক্ষর৷ আর তাই মৃত হিজবুল জঙ্গি বুরহানের ছবি দেখে এবার হুরিয়ত নেতা গিলানির ফেসবুক প্রোফাইলই ডিলিট করে দিল সংস্থা৷
হিজবুল জঙ্গি বুরহানের মৃত্যুর পর থেকেই উত্ত্প্ত কাশ্মীর উপত্যকা৷ আজাদ কাশ্মীরের ডাক দিয়ে এক শ্রেণির মানুষের কাছে প্রায় নায়ক হয়ে উঠেছিলেন এই তরুণ নেতা৷ তাঁর মৃত্যুর পর থেকে তাই প্রতিবাদ-প্রতিরোধে উত্তাল ছিল কাশ্মীর৷ দেশের অখণ্ডতায় আঘাত হচ্ছে দেখেই কড়া হাতে তা দমনে উদ্যোগী হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ এমত পরিস্থিতিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমেও বিছিন্নতাবাদ ছড়াচ্ছিল বলে জানা গিয়েছিল৷ বুরহান সম্পর্কিত বিভিন্ন পোস্ট ও মতবাদ ছড়িয়ে পড়ছিল বিভিন্ন প্রোফাইলে৷ আর তাই নাশকতার রুখতে সাবধানি হয়েছে ফেসবুক৷ গিলানির প্রোফাইলে বুরহানের ছবি দেখেই প্রোফাইল ডিলিট করেছে সংস্থাটি৷ নিজের টুইটার প্রোফাইলে ফেসবুক প্রোফাইল ডিলিট হওয়ার এ খবর জানিয়েছেন হুরিয়ত নেতা নিজেই৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?