কাগজের নোট আর থাকবে না! তার বদলে মানিব্যাগ হোক বা বুকপকেট, শোভা পাবে প্লাস্টিকের টাকা! এমন কথাই ইদানীং নেটপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে। এমনও দাবি করা হচ্ছে, এই মাসেই শেষ কাগজের নোটের দিন! ৩০ জুনের পর থেকেই নাকি নতুন ধরনের টাকা বাজারে আসবে। স্বাভাবিক ভাবেই এমন সব পোস্ট ঘিরে গুঞ্জন ছড়াচ্ছেন। সত্যিই এত বড় বদল আনছে আরবিআই?
প্রেস ইনফরমেশন ব্যুরো পরিষ্কার করে দিয়েছে, এই ধরনের দাবি ভিত্তিহীন। এমন কোনও পরিকল্পনা বা পদক্ষেপ করতে চায় না আরবিআই। যা শোনা যাচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। কাগজের টাকাই বাজারে থাকবে। প্লাস্টিকের নোট আসার কোনও রকম সম্ভাবনাই নেই।
সেই সঙ্গেই পিআইবি জানিয়ে দিয়েছে, জনসাধারণ যেন এই ধরনের খবরে চট করে বিশ্বাস না করেন। বরং এমন সংবেদনশীল খবর কানে এলে অবশ্যই ভালো করে তা খতিয়ে দেখা উচিত। তা না করে এমন পোস্ট দেখলেই সেটা ফরোয়ার্ড করা সম্পূর্ণ অনুচিত। এতে জনসাধারণে বিভ্রান্তি আরও বাড়বে। বরং এমন কিছু দাবির যাথার্থ বিচার করতে সরকারি ওয়েবসাইট যাচাই করা যেতে পারেই। তাহলে সহজেই ভুয়ো খবরের ফাঁদ থেকে রেহাই মিলবে। সামনে আসবে আসল সত্যিটা।
আরও পড়ুন:
Several social media posts are falsely claiming that RBI will withdraw paper currency notes and replace them with plastic currency notes from June 30, 2026.#PIBFactCheck
❌ This claim is #Fake
✅ According to @RBI, there are no plans to withdraw paper currency notes or… pic.twitter.com/dhZqANjip9
— PIB Fact Check (@PIBFactCheck) June 9, 2026
২০১৬ সালে আচমকা ডিমনিটাইজেশনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘটনার প্রভাব পড়ে দেশের অর্থনীতি থেকে সাধারণ মানুষের জীবনে। এরপর থেকে মাঝেমধ্যেই এই ধরনের দাবি শোনা গিয়েছে। তেমনই এবার প্লাস্টিকের নোট সংক্রান্ত এই ভুয়ো দাবি। যাকে ঘিরে নেটপাড়া চঞ্চল হলেও অবশেষে মিলেছে স্বস্তি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋতব্রতর শিবিরে ফিরহাদ? তৃণমূলের বিদ্রোহী শিবিরের শক্তি বাড়াতে চর্চায় প্রাক্তন মেয়রের ভূমিকা
-
বাদশার কাঁধে মাথা পাক অভিনেত্রীর! নিষেধাজ্ঞা সত্ত্বেও জোট বাঁধছেন র্যাপার?
-
‘না চাইলেও অভিষেককে সেনাপতির সম্মান দিয়েছি’, শুভেন্দুর প্রশংসা করে বিজেপি যোগের ইচ্ছাপ্রকাশ সৌমেনের
-
ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলায় এখনও নিখোঁজ তিন ভারতীয়, জানাল কেন্দ্র
-
আলিপুরে সরকারি অফিসে ভয়ংকর অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র! দায়ের এফআইআর