সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিবাসীদের কাছে শনিবার দিনটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে৷ কারণ এদিনই রাজধানীর বুকে ছুটল বিশ্বের প্রাচীনতম স্টিম ইঞ্জিন চালিত ট্রেন ‘ফেয়ারি কুইন’৷ জাদুঘর থেকে বেরিয়ে ট্রেনটি সকাল সাড়ে ১০ টায় ট্রেনটি দিল্লি ক্যান্টনমেন্ট থেকে রওনা দেয় হরিয়ানার রেওয়ারির উদ্দেশে৷
(তৈরি ‘আইরন ডোম’, ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপন করল ভারত)

ইংল্যান্ডের কিটসন, থম্পসন এবং হেউইটসনের হাতে জন্ম নিয়েছিল ফেয়ারি কুইন৷ ১৮৫৫ সালে ইংল্যান্ড থেকে ভারতে আনা হয়েছিল ট্রেনটিকে৷ কলকাতাতেই শুরু হয়েছিল এর ঐতিহাসিক যাত্রা৷ পত্রবাহী গাড়ি হিসেবে হাওড়া থেকে রানিগঞ্জ যাতায়াত করত ফেয়ারি কুইন৷ দীর্ঘ ৫৪ বছর চলার পর ১৯০৯ সালে এর যাত্রা সমাপ্ত হয়৷ তারপর বছর চল্লিশেক আগে দিল্লির চাণক্যপুরীর জাতীয় রেল জাদুঘরে সযত্নে স্থান হয়েছিল এর৷ কলকবজা সারিয়ে ১৯৯৭ সালে ফের স্বমহিমায় হাজির হয় সে৷ ফের ট্র্যাকে নামে ট্রেনটি৷ তারপর দেশের বেশ কয়েকটি জায়গা দিয়ে ঘুরেছে ট্রেনটি৷ রেলযাত্রীদের কাছে যা অন্যতম আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছিল৷ একবিংশ শতকে স্টিম ইঞ্জিন চালিত ট্রেনে ওঠার ইচ্ছেপূরণ করছে ফেয়ারি কুইন৷
(বিশ্বের সবথেকে বড় অনলাইন পরীক্ষা নিল ভারতীয় রেল)
এক রেল আধিকারিক জানিয়েছেন, এই ট্রেনে দিল্লি থেকে রেওয়ারি যাওয়া-আসার খরচ মাথাপিছু ৬৪৮০ টাকা৷ শিশুদের জন্য টিকিটের দাম ৩৩৪০ টাকা৷ আর শুধু একদিকে যাওয়ার খরচ মাথা পিছু ৩২৪০ টাকা এবং শিশুদের ক্ষেত্রে ১৬২০ টাকা৷ ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে ছুটবে বিশ্বের প্রাচীনতম ট্রেনটি৷
সর্বশেষ খবর
-
‘কানে বাজছে আর্তনাদ’, বলছেন প্রতিবেশী তরুণীরা, দিল্লিতে বাড়ি ভাঙার ভয়ংকর ভিডিও ভাইরাল
-
চুলের যত্নে জরুরি রিঠা, বাড়ির বাগানেই চাষ করা যাবে এই প্রাকৃতিক শ্যাম্পুর গাছ!
-
নেপাল বিপর্যয়ে নিখোঁজ স্ত্রী, ফেসবুক ডিপিতে সস্ত্রীক শুভ্রাংশুর সাদা-কালো ছবিতে কীসের ইঙ্গিত?
-
ঋণের কাঁটা! সঞ্চয় খানিক বাড়লেও ধারদেনায় ডুবে ভারতীয়রা, বলছে আরবিআই
-
মুখ থুবড়ে পড়ল মমতাপন্থীদের অনাস্থা প্রস্তাব! পঞ্চায়েত সমিতির দখল ঋতপন্থী বিধায়ক পত্নীর হাতেই