সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক বাবার কাছে দামী গাড়ির আবদার করেও মেলেনি। সেই অবসাদে আত্মহত্যা করলেন এক যুবক! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায়। সোমবার পুলিশের তরফে এই খবর প্রকাশ করা হয়।
গত ৩০ মে ওই যুবক নিজেদের কৃষিজমিতে গিয়ে কীটনাশক খেয়ে ফেলেন। বাড়ি ফিরে এসে মা, বাবাকে এই ঘটনা জানালে দ্রুত ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৩১ মে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ওই যুবক পড়াশোনা ছেড়ে দিয়েছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। এদিকে দীর্ঘদিন ঘরে দামী গাড়ি ও একটি বাড়ি কিনে দেওয়ার দাবিতে মা, বাবার সঙ্গে ঝামেলা করতেন। নিজেদের আর্থিক অবস্থার কথা ছেলেকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন যুবকের মা, বাবা। এরপর গত ৩০ মে কাউকে কিছু না বলে কৃষিজমিতে গিয়ে কীটনাশক খেয়ে নেন ওই যুবক। হাসপাতালে ভর্তি করা হলেও, শেষরক্ষা হয়নি।
এদিকে যুবকের মৃত্যুতে শোকেরছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ জানিয়েছে, একটি মামলা রুজু করা হয়েছে। তাছাড়া মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
মহুয়াকে রাতে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! লোকসভার স্পিকারকে ক্ষোভ জানিয়ে চিঠি সাংসদের
-
‘বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাকও হতে পারত!’ হেনস্তা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা
-
স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা সোনিয়া-রাহুলের! ভিডিও ভাইরাল হতেই কী বলল কংগ্রেস?
-
পয়লাদিনেই কেল্লাফতে ‘আওয়ারাপন ২’-এর, উন্মাদনা উসকে তৃতীয় ভাগের ইঙ্গিত ইমরানের
-
আফগানিস্তান হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা! গ্রেপ্তার বাংলার ‘তালিবান’ জঙ্গি