সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের আর এস পুরা অঞ্চলটিতে বেশ ভাল বাসমতি চালের চাষ হয়৷ ধান তোলার সময়েরও আর বেশিদিন বাকি নেই৷ এই অবস্থায় চাষ করতে না পারা, মাঠে যেতে না পারা যে ঠিক কী কষ্টের তা বলে বোঝানো যাবে না৷ চাষ করতে গেলে একদিকে প্রাণের ভয় রয়েছে সর্বক্ষণ৷ কখন পাক সেনাবাহিনীর গুলিবর্ষণে প্রাণ যায়, এ যেমন এক দুশ্চিন্তার কারণ, অন্যদিকে চাষ না করতে পারলে যে ভাত জুটবে না তাও চিন্তায় রেখেছে স্থানীয় কৃষকদের৷ এমন উভয়সংকট অবস্থায় শেষে প্রাণের তোয়াক্কা না করেই মাঠের দিকে গিয়েছেন আর এস পুরা অঞ্চলের কৃষকরা৷ পাকিস্তানের গোলাবারুদকে উপেক্ষা করেই সুগন্ধ সমৃদ্ধ বাসমতি চালের চাষ করছেন কৃষকরা৷
সীমান্তবর্তী এলাকায় এই পরিস্থিতিতে কেন কৃষকরা চাষ করতে যাচ্ছেন প্রাণের ঝুঁকি নিয়ে?
কৃষকরা জানাচ্ছেন, মোট ১৩০ কোটি টাকার ফসল ফলে সীমান্তবর্তী ওই অঞ্চলে৷ আর তাই ঠিক সময়ে ফসল তুলতে না পারলে বিরাট ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবন রয়েছে৷ তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, আগে ভারত-পাক পরিস্থিতি এবং ক্রমাগত বারুদ আদান-প্রদানের ফলে বহু ফসল এবং জমি নষ্ট হয়ে গিয়েছে৷ কার্গিল যুদ্ধের সময়ও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন স্থানীয় কৃষকরা৷ আর এবার, আবারও একই পরিস্থিতির মোকাবিলা করতে একপ্রকার বাধ্য হচ্ছেন তাঁরা৷
এই অঞ্চলে থেকে কৃষিকাজ চালিয়ে যাওয়া এখন যেন তাঁদের কাছে অভিশাপ৷ শুধু তাই নয়, জানা গিয়েছে অত্যাধিক গুলি বিনিময়ের ফলে ওই অঞ্চলে মোট ১৭,৭৪২ হেক্টর ধানি জমি নষ্ট হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন কৃষকরা৷
সর্বশেষ খবর
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?