সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী৷ বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপোরে সেনার গুলিতে নিহত হয়েছে দুই জঙ্গি৷ বেশ কয়েক ঘন্টা ধরে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলার পর সেনার গুলিতে ওই দুই পাক জঙ্গি নিহত হয়৷ নাথি পোরা এলাকায় ওই গুলির লড়াই শুরু হয়৷ জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ান৷ জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী৷ অভিযানের নেতৃত্ব দেন রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা৷
এদিন সকাল থেকেই বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার কাছে নৌশেরা কেজি সেক্টরে ছোট, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ছে পাক সেনা৷ সেনার একটি সূত্রে খবর, পাক সেনাকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে৷ পাক সেনার হামলায় এখনও পর্যন্ত কোনও ভারতীয় জওয়ানের আহত হওয়ার খবর নেই৷ গোলাগুলি এখনও চলছে৷
J&K: 2 local terrorists killed in joint operation by RR troops &police based on specific intelligence (visuals deferred by unspecified time) pic.twitter.com/xrcmjYwTH3
— ANI (@ANI_news) June 1, 2017
সোপোরে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের কাছে গতকাল জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়৷ ওই হামলায় চার পুলিশকর্মী আহত হন৷ হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে জঙ্গিরা৷ সাম্প্রতিককালে প্রায় ১৩টি পৃথক ঘটনায় উপত্যকার বিভিন্ন ব্যাঙ্ক থেকে লুট হয়েছে প্রায় ৯২ লক্ষ টাকা৷ গত একমাসে এই নিয়ে মোট চারবার ব্যাঙ্ক লুট করে বা হামলা চালিয়ে পালাল জঙ্গিরা৷ পয়লা মে পুলওয়ামার ব্যাঙ্কে হামলা চালিয়ে পাঁচ পুলিশকর্মী ও ব্যাঙ্কের দুই নিরাপত্তারক্ষীকে হত্যা করে চম্পট দেয় জঙ্গিরা৷
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার