Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Supreme Court

রাজনীতির লড়াইয়ে নেমেছে ইডি! কেন্দ্রীয় এজেন্সিকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

'আমাদের মুখ খোলাবেন না', ইডি কর্তাদের হুঁশিয়ারি প্রধান বিচারপতির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৫, ১২:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৫, ১২:৩৫

options
link
রাজনীতির লড়াইয়ে নেমেছে ইডি! কেন্দ্রীয় এজেন্সিকে তুলোধোনা সুপ্রিম কোর্টের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তোপ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত স্পষ্ট বলে দিল, রাজনীতির লড়াইয়ে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজনীতির স্বার্থে অপব্যবহৃত হচ্ছে ইডি।

সোমবার দুটি পৃথক মামলায় কার্যত একই সুরে ইডিকে বিঁধেছে শীর্ষ আদালত। একটি মামলা কর্নাটকের মুডা কেলেঙ্কারি সংক্রান্ত। ওই দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ক্লিনচিট দিয়েছে লোকপাল এবং কর্নাটক হাই কোর্ট। কিন্তু তা সত্ত্বেও ইডি সেই সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। আর একটি মামলার স্বতঃপ্রণোদিত। ইডির বিরুদ্ধে অভিযোগ, একাধিক আইনজীবীকে হুমকি দিচ্ছে তারা। সরকারের বিরুদ্ধে মামলা লড়ায় কেন্দ্রীয় এজেন্সির রোষের মুখে পড়তে হচ্ছে আইনজীবীদের।

Advertisement

ওই দুই মামলায় প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ ইডিকে উদ্দেশ্য করে বলল, “রাজনীতির লড়াইটা রাজনীতিবিদদের লড়তে দিন না। আপনারা রাজনীতির স্বার্থে ব্যবহৃত হচ্ছেন কেন?” মুডা কেলেঙ্কারি প্রসঙ্গে শীর্ষ আদালতের বক্তব্য, “আপনারা তো জানতেন সিঙ্গল বেঞ্চ ট্রায়াল কোর্টের রায় বহাল রেখেছে।” বিচারপতি গাভাই এদিন একপ্রকার হুঁশিয়ারির সুরে বললেন, “ইডি নিয়ে মহারাষ্ট্রে আমারও কিছু অভিজ্ঞতা আছে। আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। এরপর আমাদের ইডি নিয়ে খুব কড়া কথা বলতে বাধ্য হব।”

ইডির ক্ষমতা নিয়ে আগে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পিএমএলএ মামলার ১৯ নম্বর ধারায় অভিযুক্তকে ইডি গ্রেপ্তার করতে পারবে না। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট এর আগে পর্যবেক্ষণে জানিয়েছে, আর্থিক প্রতারণা মামলায় জামিন পাওয়াই দস্তুর, জেলযাত্রা ব্যতিক্রম। এবার ইডির কাজের পরিধি নিয়ে ফের প্রশ্ন তুলল শীর্ষ আদালত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.